News Flash

  • Home
  • দিনের খবর
  • নারকেলডাঙায় দলের গোষ্ঠী-সংঘর্ষে মাথা ফাটল তৃণমূলকর্মীর
Image

নারকেলডাঙায় দলের গোষ্ঠী-সংঘর্ষে মাথা ফাটল তৃণমূলকর্মীর

কলকাতা, ২৪ মে (হি. স.) : বেলেঘাটার পর এবার নারকেলডাঙা। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত নারকেলডাঙার ৩৬ নম্বর ওয়ার্ড। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মাথা ফাটল তৃণমূলকর্মীর।

ক্যানেল ওয়েস্ট রোডে পার্কের বদলে ভ্যাট তৈরি নিয়ে বিবাদ। তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীদের সঙ্গে দলেরই একাংশের বিবাদ। ঘটনা ঘিরে দু’পক্ষের হাতাহাতিতে এলাকায় উত্তেজনা ছড়ায়। ‘স্থানীয় বাসিন্দারা চাইলেও পার্ক তৈরি করতে দেননি তৃণমূল কাউন্সিলর’, এমনই অভিযোগ করে তৃণমূলকর্মীদের একাংশ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর শচীন সিংহ।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল, বেলেঘাটায় প্রকাশ্যে চলে তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাসের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা রাজু নস্করের গোষ্ঠীর দ্বন্দ্ব! পুলিশের সামনেই গুলি চালানোর অভিযোগ ওঠে রাজু নস্করের বিরুদ্ধে। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। দু’পক্ষের সংঘর্ষের আহত হন বেশ কয়েকজন।

Releated Posts

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026

ধ্বংস থেকে সৌরশক্তির গ্রাম, মোদেরার স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের মোদেরার ইতিহাস ও সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন…

ByByNews Desk Sep 27, 2026

আমলা ও সজনে পুষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে: মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): আমলা ও সজনে বা মোরিঙ্গার অর্থনৈতিক ও পুষ্টিগত গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByByNews Desk Sep 27, 2026

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top