News Flash

  • Home
  • দেশ
  • সিবিআইয়ের সমন এড়ানোর চেষ্টাতেই নব জোয়ার যাত্রা, মন্তব্য বিমান
Image

সিবিআইয়ের সমন এড়ানোর চেষ্টাতেই নব জোয়ার যাত্রা, মন্তব্য বিমান

কলকাতা, ২০ মে (হি. স.) : সিবিআইয়ের সমন এড়ানোর চেষ্টাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার যাত্রা শুরু করেছিলেন। শনিবার এভাবেই অভিষেককে কটাক্ষ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু

শনিবার সকালে নির্ধারিত সময়ে নিজাম প্যালেসে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । যা নিয়ে সকাল থেকে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। এই প্রসঙ্গেই মন্তব্য করতে গিয়ে বিমান বসু সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চুরি ও দুর্নীতি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে, তা আগেই অনুমান করতে পেরেছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই কারণেই নজর ঘোরাতে তথাকথিত নবজোয়ার যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “বাঁকুড়াতে আমি গিয়েছিলাম। শুনলাম, বাঁকুড়ায় যে গাড়ির মিছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন তাতে ১০৩টি গাড়ি ছিল। কেউ গুনেছেন। এতগুলো গাড়ি তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী— কারও, কোনও অনুষ্ঠানে থাকে না। আর যে কারণেই এই এতগুলো গাড়ি ছিল, সেই কারণে সেই দেমাগে নানারকম মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু যত বড় নেতা, তার মাপ বুঝে কথা বলা উচিত।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top