News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সৌজন্যে তাপমাত্রা নিম্নমুখী, আপাতত বর্ষণ চলবে দক্ষিণবঙ্গজুড়ে
Image

ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সৌজন্যে তাপমাত্রা নিম্নমুখী, আপাতত বর্ষণ চলবে দক্ষিণবঙ্গজুড়ে

কলকাতা, ১৯ মে (হি.স.): বৃষ্টি হয়ে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে। মাঝেমধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামছে, সেই সঙ্গে বইছে দমকা ও ঝোড়ো হাওয়া। আপাতত এমনই আবহাওয়া থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কোনও কোনও জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনাও রয়েছে। কলকাতার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়ায়। এদিকে, ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সৌজন্যে তাপমাত্রার পারদ নিম্নমুখী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

শুক্রবার সকাল থেকেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় হালকা হওয়া বইছিল। সকালের দিকে মাঝেমধ্যেই আকাশ আংশিক মেঘলা ছিল। কখনও কখনও আবার রোদের দেখা পাওয়া যায় শহরের আকাশে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে।

Releated Posts

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026

ধ্বংস থেকে সৌরশক্তির গ্রাম, মোদেরার স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের মোদেরার ইতিহাস ও সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন…

ByByNews Desk Sep 27, 2026

আমলা ও সজনে পুষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে: মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): আমলা ও সজনে বা মোরিঙ্গার অর্থনৈতিক ও পুষ্টিগত গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByByNews Desk Sep 27, 2026

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top