News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার কুইন আনারসের প্রচার ও প্রসারে দিল্লি হাটে শুরু হয়েছে প্রদর্শনী
Image

ত্রিপুরার কুইন আনারসের প্রচার ও প্রসারে দিল্লি হাটে শুরু হয়েছে প্রদর্শনী

নয়াদিল্লি, ১৮মে: ত্রিপুরার গর্ব কুইন আনারসের স্বাদ আর মিষ্টতার প্রশংসায় মুখর হয়েছেন দিল্লি ভিত্তিক ব্যবসায়ী প্রতিনিধি এবং দেশ-বিদেশের পর্যটকেরা। বৃহস্পতিবার বিকালে নয়াদিল্লির দিল্লি হাটে কুইন আনারস এবং আনারসজাত খাদ্য সামগ্রীর প্রদর্শনী ও মেলা আয়োজিত হয়েছে।

এই প্রদর্শনী ও মেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠান শেষে দিল্লি হাটে উপস্থিত ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে আনারসের বিভিন্ন খাদ্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে। রাজ্যের উৎপাদিত সুস্বাদু কুইন আনারস এবং আনারসজাত বিভিন্ন সামগ্রীতে তৃপ্ত ব্যবসায়ী ও পর্যটকেরা রাজ্যকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ।

এদিন রতন লাল নাথ জানিয়েছেন, আগামী দুমাস দিল্লি হাটের এই প্রদর্শনীতে আনারসের বিভিন্ন উৎপাদন সামগ্রী প্রদর্শিত ও বিক্রয় করা হবে। এর মূল উদ্দেশ্য রাজ্যের কুইন আনারসের প্রচার এবং প্রসার। এর পাশাপাশি বাণিজ্যিকভাবে আনারসকে যাতে গোটা দেশে জনপ্রিয় করা যায় এবং বিদেশে রপ্তানি করা যায় সেজন্য বণিকদের সঙ্গেও আলোচনা শুরু হয়েছে।

তিনি আরও বলেন,এদিন দিল্লি হাটেও ব্যবসায়ীদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজ্যের আনারস চাষিরা যাতে তাদের উৎপাদিত আনারসের যথাযথ মূল্য পান সেজন্যই উদ্যোগ গ্রহণ করেছে কৃষি দপ্তর।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top