News Flash

  • Home
  • দেশ
  • প্রতীক্ষিত বৃষ্টিতে ভিজল শহর ও শহরতলি, গরম উধাও হয়ে ফিরল স্বস্তি
Image

প্রতীক্ষিত বৃষ্টিতে ভিজল শহর ও শহরতলি, গরম উধাও হয়ে ফিরল স্বস্তি

কলকাতা, ১৮ মে (হি.স.): প্রতীক্ষিত বৃষ্টিতে ভিজল শহর থেকে শহরতলি। বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। উপকূলবর্তী জেলাগুলি আবার ঝোড়ো হাওয়ার সাক্ষী থাকল। বৃহস্পতিবার ভোর থেকেই আবহাওয়া বদলে যায় কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ঝোড়ো হাওয়ার সঙ্গে হয়েছে হালকা বৃষ্টি। এদিন সকাল থেকেই আকাশ ছিল আংশিক মেঘলা। কখনও কখনও আবার রোদের দেখাও মিলেছে।

ভ্যাপসা গরম উধাও হয়ে স্বস্তি ফিরেছে মহানগরীতে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা এবং দুই ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বর্ষণেও কলকাতার তাপমাত্রায় বিশেষ হেরফের ঘটবে না বলে জানিয়েছেন আবহবিদরা। আরও দু-তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Releated Posts

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026

কেরলে বৃষ্টিজনিত দুর্যোগে মৃত ৮, নিখোঁজ ৮; ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ২ আগস্ট (আইএএনএস): কেরলে প্রবল বৃষ্টি ও বন্যাজনিত দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে, ১৩ জন…

ByByNews Desk Aug 2, 2026

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top