News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে চুরি যাওয়া বাইক উদ্ধার, গ্রেপ্তার দুই যুবক
Image

ধর্মনগরে চুরি যাওয়া বাইক উদ্ধার, গ্রেপ্তার দুই যুবক


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ ধর্মনগর আলগাপুর থেকে একটি বাইক চুরির ঘটনায় দুই চোরকে আগরতলা থেকে আটক করলো ধর্মনগর থানার পুলিশ৷ চুরির ঘটনাটি ঘটেছে ২০২২ সালের অক্টোবর মাসে৷ ধর্মনগর থানার অফিসার ইনচার্জ শিবু রঞ্জন দে জানিয়েছেন, এই চুরির ঘটনায় বাইক মালিক বিশাল নাথ অনেক চেষ্টা করেও বাইক না পেয়ে পরবর্তীতে ২০২৩ সালের জানুয়ারি মাসে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ জানিয়ে মামলা করেন৷ এই ঘটনার তদন্তে নেমে পুলিশজানতে পারে বাইকটি আগরতলা মিলন চক্র এলাকায় রয়েছে৷ অবশেষে বাইকের খবর পেয়ে মঙ্গলবার আগরতলায় ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ৷  বুধবার দিনভর আগরতলার বেশ কয়েকটি থানার পুলিশের সহযোগিতায় চোর পুলিশ খেলা শেষে এএস ১১ জি ৭৩৬৪ নম্বরেরবাইক সহ দুই চোরকে আটক করে পুলিশ৷ বুধবার রাতেই তাদের নিয়ে আসা হয় ধর্মনগরে৷ ধৃতরা হলও ঝোটন দাস, তার বাড়ি আগরতলা মিলন চক্র এলাকায় ও অমিত দেব, তার বাড়িধর্মনগর দক্ষিণ নয়াপাড়া এলাকায়৷ পুলিশ জানিয়েছে ধৃতদের বৃহস্পতিবার ধর্মনগরেআদালতে তোলা হবে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top