News Flash

  • Home
  • দেশ
  • ১৮ মে মিউজিয়াম এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, লোগো ও কর্তব্য পথের মানচিত্রও করবেন প্রকাশ
Image

১৮ মে মিউজিয়াম এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, লোগো ও কর্তব্য পথের মানচিত্রও করবেন প্রকাশ

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): সাতচল্লিশতম আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির প্রগতি ময়দানে মিউজিয়াম এক্সপোর উদ্বোধন করবেন। আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সংগ্রহশালাগুলিতে বিশেষজ্ঞদের মতামত গ্রহণের উপর এবারের এক্সপোতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ভারতের সংস্কৃতি কেন্দ্রিক কূটনৈতিক প্রক্রিয়ায় সংগ্রহশালাগুলিকে বিশেষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগটি আরও শক্তিশালী হবে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মিউজিয়াম এক্সপোর লোগো, কর্তব্য পথের মানচিত্র এবং মিউজিয়াম কার্ড প্রকাশ করবেন। এছাড়াও নর্থ ও সাউথ ব্লকে প্রস্তাবিত সংগ্রহশালাটির ভার্চুয়ালি ব্যবস্থাপনার উদ্বোধনও করবেন তিনি। দেশের ঐতিহাসিক নানা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাবলী এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের তথ্য এই সংগ্রহশালায় থাকবে।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top