News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত আগরতলা থেকে কলকাতা সাপ্তাহিক বিশেষ ট্রেনের সূচনা
Image

সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত আগরতলা থেকে কলকাতা সাপ্তাহিক বিশেষ ট্রেনের সূচনা

আগরতলা, ১৭ মে (হি. স.) : আগরতলা থেকে কলকাতা সাপ্তাহিক বিশেষ ট্রেনের সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বুধবার বাধারঘাট রেল স্টেশনে ১১টি কোচ বিশিষ্ট সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ইকোনমি ট্রেনের যাত্রা শুরু করলেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমা ভৌমিক বলেন, কেন্দ্রীয় রেলমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগরতলায় আরো একটি বিশেষ রেল পরিষেবার সূচনা করেছেন। তাই আজ শুধু ত্রিপুরা নয় গোটা উত্তর পূর্বাঞ্চলের জনগনের জন্য আনন্দের দিন।

এদিন তিনি আরও বলেন, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ইকোনমি ট্রেনটি প্রতি বুধবার কলকাতার উদ্দেশ্য রওনা দেবে। ওই ট্রেনে ১১ টি কোচ একসঙ্গে ৮৮০ জন যাত্রী যাত্রায়াত করতে পারবেন এবং যাত্রায়াতের ভাড়া অন্যান্য রেল থেকে ১০ শতাংশ কম রয়েছে।

তারঁ দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালের ১৬ মে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন৷ গতকালই প্রধানমন্ত্রীর কার্যকাল ৯ বছর পূর্ণ হয়েছে। তিনি উপহার হিসেবে ত্রিপুরায় অত্যাধুনিক সুবিধাযুক্ত রেল চালু করেছেন।

Releated Posts

দুই দেশের সৌহার্দ্যের বার্তা, বাংলাদেশে পাঠানো হল ত্রিপুরার কিউ আনারস

আগরতলা, ২৯ জুলাই : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌজন্য উপহার হিসেবে ত্রিপুরার সুস্বাদু কিউ আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

উনকোটির উন্নয়নে প্রশাসনকে আরও গতিশীল করার নির্দেশ অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরীর

কৈলাসহর, ২৯ জুলাই: উনকোটি জেলার অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার কৈলাশহর সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলার প্রথম প্রশাসনিক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের দাবি সাংসদ রাজীবের

নয়াদিল্লি, ২৯ জুলাই: রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top