News Flash

  • Home
  • খেলা
  • জয় দিয়ে লীগ অভিযান শেষ করলেও সাফল্য অধরা ইউনাইটেড বিএসটি-র
Image

জয় দিয়ে লীগ অভিযান শেষ করলেও সাফল্য অধরা ইউনাইটেড বিএসটি-র

মৌচাক-‌১৪৫/১০(৪৫.৩)

ইউবিএসটি-‌১৪৮/‌৮(৩৭.২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ মে।।জয় দিয়ে আসর শেষ করলো ইউ বি এস টি। পেলো আসরের তৃতীয় জয়। সৌরভ সিং এর কাঁধে ভর দিয়ে। জয় দিয়ে লীগ অভিযান শেষ করলেও এবারের মতো সাফল্য অধরা ইউনাইটেড বিএসটি-র। প্রথমে বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে মোক্ষম সময়ে ৩৮ রান করে দলকে জয় এনে দেন সৌরভ। সঙ্গত:‌ কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় সৌরভকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি সিনিয়র ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইউ বি এস টি জয়লাভ করে ২ উইকেটে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে সৌরভ সিং এর দুরন্ত বোলিংয়ে মৌচাক ১৪৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে প্রীতম দাস ৯১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৪,করণ দে ৩০ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯,দীপ্তনু চক্রবর্তী ২০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯,অংশুল পান্ডে ৩৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৮, রোহন বিশ্বাস ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং শশীকান্ত বীন ৩৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। ইউ বি এস টি-‌র পক্ষে সৌরভ সিং (‌৪/‌২৪), রাজা নিগম (‌২/‌১৫) এবং অর্কজিৎ রায় (‌২/‌২০) সফল বোলার। জবাবে খেলতে নেমে ইউ বি এস টি ৩৭.‌২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে সৌরভ সিং ৪৮ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮, অরূপ সিনহা রায় ৩১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌‌‌২৮,ধৃতিমান নন্দী ৬০ বল খেলে২ ৪ টি বাউন্ডারির সাহায্যে ২০, দলনায়ক মনোজিৎ দাস ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং রাজা নিগম ১৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। মৌচাকের পক্ষে অংশুল পান্ডে (‌২/‌২৪) এবং দীপ্তনু চক্রবর্তী (‌২/‌২৮) সফল বোলার।‌‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top