News Flash

  • Home
  • দিনের খবর
  • গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিল আটকাতে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য
Image

গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিল আটকাতে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য

কলকাতা, ১৬ মে (হি. স.) : শহিদ মিনার থেকে কালীঘাট পর্যন্ত গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিল রুখতে এবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার।

বুধবারের ওই মিছিলের অনুমতি দিয়েছিলেন হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য। এ নিয়ে মামলা রুজুর অনুমতি দিয়েছে আদালত।

চাকরির দাবিতে ১৭ মে, বুধবার সন্ধ্যায় শহিদ মিনার চত্বর থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত হ্যারিকেন মিছিল করতে চেয়ে আবেদন করেছিলেন গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীরা। তবে সে মিছিলে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। চাকরিপ্রার্থীরা জানিয়েছিলেন, পুলিশ কিছু বিষয়ে আপত্তি জানিয়ে সেই মিছিলের অনুমতি দেয়নি। এ নিয়ে গত সপ্তাহে আদালতের দ্বারস্থ হলে বিচারপতি মান্থা শর্তসাপেক্ষে ওই মিছিলের অনুমতি দেন। তাঁর মন্তব্য ছিল, “হরিশ মুখার্জি রোড একমুখী হওয়ায় কালীঘাট পর্যন্ত মিছিল করতে ওই রাস্তা সুবিধার হবে। তবে মিছিলকারীদের ওই রাস্তার ৮০ শতাংশ ছেড়ে মিছিল নিয়ে যেতে হবে। এবং দু’টি লাইনে মিছিল যাবে।” মিছিল থেকে কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলেও হাই কোর্টের নির্দেশ ছিল।

এর পর চাকরিপ্রার্থীদের আইনজীবী কৌস্তুভ বাগচী জানিয়েছিলেন, শহিদ মিনার থেকে হ্যারিকেন নিয়ে কালীঘাট পর্যন্ত মিছিল করবেন প্রায় ৬০০ চাকরিপ্রার্থী। তবে বুধবার সে মিছিল আদৌ হবে কি না, তা নির্ভর করছে ডিভিশন বেঞ্চের রায়ের উপর। আদালত সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top