News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চন্দ্রপুরে ব্রাউন সুগার বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার ছয় যুবক
Image

চন্দ্রপুরে ব্রাউন সুগার বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার ছয় যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ ব্রাউন সুগার বিক্রি করার সময় পুলিশের হাতে ধরা পড়ে এই ছয় যুবক৷ চন্দ্রপুর আইএসবিটি এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ৷ গোপন খবরের ভিত্তিতে পূর্ব থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল চন্দ্রপুর আইএসবিটি এলাকায় সোমবার রাতে অভিযান চালায়৷ নেশা সামগ্রী কেনা বেচার সময় হাতে নাতে আটক করা হয় ছয় জনকে৷  তাদের কাছ থেকে উদ্ধার হয় এক প্যাকেট ব্রাউন সুগার এবং ভর্তি কৌটা৷ বাজেয়াপ্ত করা হয়েছে ৫ টি মোবাইক, নগদ ২ হাজার টাকা এবং টমটম৷ বাজেয়াপ্ত টমটমের নাম্বার টিআরপি ইআর ১৭৪৪৷ আটক ব্রাউন সুগারের ওজন ১০.৫ গ্রাম৷ আটক করা ব্রাউন সুগারের বাজার মূল্য ১ লক্ষ টাকা বলে জানান সদরের দায়িত্ব প্রাপ্ত এস ডি পি ও আশিস দাশগুপ্ত৷ আটক ছয় নেশাকারবারীর নাম শচীন সাঁওতাল, প্রবীর দেববর্মা, রাকেশ দেববর্মা, করণ দেববর্মা, সুব্রত দাস এবং বাপী শর্মা৷ তারা চাম্পামুড়া , আড়ালিয়া,  চন্দ্রপুর এলাকার বাসিন্দা৷ মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়৷

Releated Posts

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…

ByByReshmi Debnath Jun 15, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…

ByByReshmi Debnath Jun 15, 2026

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026
Scroll to Top