News Flash

  • Home
  • দেশ
  • নম্বর পালটানোর রহস্য, ‘নাইসা’র কর্ণধার পুণীত কুমারকে তলব সিবিআইয়ের
Image

নম্বর পালটানোর রহস্য, ‘নাইসা’র কর্ণধার পুণীত কুমারকে তলব সিবিআইয়ের

কলকাতা, ১৬ মে (হি.স.) : এসএসসি-র নিয়োগ-তদন্তের রহস‌্য উন্মোচনে এবার ওএমআর শিট প্রস্তুতকারক সংস্থা ‘নাইসা’র কর্ণধার পুণীত কুমারকে তলব করল সিবিআই।

নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ‘নাইসা’র প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাস। এবার এসএসসির নিয়োগ দুর্নীতিতে ওএমআর জালিয়াতির ব‌্যাপারে আরও তথ‌্য পেতে ‘নাইসা’র সর্বময় কর্তা ও কর্ণধার পুণীত কুমারকে নিজাম প‌্যালেসের দফতরে জেরা করবেন সিবিআই আধিকারিকরা।

সূত্রের খবর, চলতি সপ্তাহেই তাঁকে সিবিআই জেরা করার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই তাঁকে নোটিস পাঠানো হয়েছে। পুণীত কুমারের বিরুদ্ধে সিবিআই চার্জশিটও পেশ করেছে। সিবিআই সূত্রের খবর, নোটিস পাঠানো হয়েছে ‘নাইসা’-র আরও কয়েকজন কর্মীকেও। ইতিমধ্যেই ‘নাইসা’-র এক কর্মী পঙ্কজ বনশাল আদালতের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন।

সিবিআইয়ের সূত্র জানিয়েছে, দিল্লির সংস্থা ‘নাইসা’-র প্রাক্তন কর্তা নীলাদ্রি দাসের সঙ্গে যোগাযোগ হয় এসএসসির প্রাক্তন চেয়ারম‌্যান সুবীরেশ ভট্টাচার্যর। সেই সূত্রেই এসএসসি পরীক্ষার পর ওএমআর শিট মূল‌্যায়নের দায়িত্ব দেওয়া হয় ‘নাইসা’-কে। তদন্তে সিবিআইয়ের গোয়েন্দারা জেনেছেন, ওএমআর শিটগুলি রেখে দেওয়া হয় এসএসসির দফতরে। সেগুলির ছবি তুলে তার স্ক‌্যান করা ‘সফট কপি’ নীলাদ্রির সংস্থা মূল‌্যায়নের জন‌্য নিয়ে যায় নিজেদের অফিসে।

সিবিআইয়ের কাছে নীলাদ্রি দাবি করেছেন, এসএসসির নির্দেশ অনুযায়ী, তাঁরা ওএমআর শিট মূল‌্যায়নের কাজ শুরু করেন। কিন্তু তৎকালীন এসএসসির কর্তা সুবীরেশ ভট্টাচার্য নিজেই তাঁকে মেল করে জানান, ওএমআর শিটের মূল‌্যায়নের ক্ষেত্রে ভুল রয়েছে। নম্বর পালটানোর, প্রায় প্রত্যেক ক্ষেত্রেই কিছু পরীক্ষার্থীর ওএমআর শিটে নম্বর বাড়ানোর নির্দেশ দেন সুবীরেশবাবু।

এই অবস্থায় সিবিআই আরও নিশ্চিতভাবে জানতে চায়, কার কাছে আসত সুবীরেশ ভট্টাচার্যর মেল? তাঁর অফিসে বসেই যে শ’য়ে শ’য়ে চাকরিপ্রার্থীর ওএমআর শিট পালটে যাচ্ছে, সেই সম্পর্কে কতটুকু জানতেন ‘নাইসা’র কর্ণধার পুণীত কুমার?

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top