News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি, ঘটনাস্থলে বোমা স্কোয়াড
Image

দিল্লিতে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি, ঘটনাস্থলে বোমা স্কোয়াড

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.) : ফের দিল্লির স্কুলে বোমা হামলার হুমকি । মঙ্গলবার সকালেই দক্ষিণ দিল্লির পুষ্প বিহারের অমৃতা স্কুলের কর্তৃপক্ষের কাছে একটি ইমেল আসে। সেই ই-মেলে জানানো হয় স্কুলে বোমা রাখা হয়েছে। তারপরই পুলিশকে খবর দেওয়া হয়। স্কুল চত্বরে পৌঁছেছে বম্ব স্কোয়্যাড। স্কুল বিল্ডিং খালি করে চলে তল্লাশি। তবে পুলিশি তল্লাসিতে কিছুই পাওয়া যায়নি ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দিল্লির পুষ্প বিহারে অমৃতা স্কুলে সকাল ৬ টা ৩৫ নাগাদ একটি হুমকি মেইল আসে। সেখানে জানানো হয়, স্কুলে বোমা রাখা হয়েছে। এরপরই স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটমাস্থলে যায় পুলিশ। সঙ্গে পৌঁছায় বম্ব স্কোয়াডও। পুলিশ জানিয়েছে, স্কুল চত্বরে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই গোটা স্কুল বিল্ডিং খালি করে দেওয়া হয়।

দক্ষিণ দিল্লি জেলার ডিসিপি চন্দন চৌধুরী জানিয়েছেন, তদন্তে কিছুই পাওয়া যায়নি। প্রযুক্তিগত নজরদারির ভিত্তিতে যে ই-মেইল পাঠিয়েছে তাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। স্কুল ম্যানেজমেন্টের প্রাপ্ত মেইলটিও পরীক্ষা করা হবে।

এদিকে এই নিয়ে দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্কের ঘটনা ঘটছে। এর আগেও দিল্লি পাবলিক স্কুল সহ একাধিক স্কুলে একই ভঙ্গিতে হুমকি মেল আসে। তারপরই তড়ঘড়ি স্কুল বিল্ডিং খালি করে দেওয়া হয়। বম্ব স্কোয়াড এসে গোটা বিল্ডিংয়ের তল্লাশি চালিয়েও কোনও বোমা মেলেনি। উড়ো মেলেই আতঙ্ক ছড়ানোর ঘটনা এর আগে দিল্লিতে ঘটেছে। একটি স্কুলে বোমাতঙ্কের মেল পাঠানোর পিছনে স্কুলেরই এক পড়ুয়ার হাত ছিল বলে তদন্তে উঠে আসে। এই ক্ষেত্রেও এমনই কোনও ঘটনা কি না, তা জানতে তদন্ত করছে পুলিশ।-

Releated Posts

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top