News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণে বড়সড় বৃদ্ধি, আক্রান্ত ১১, সুস্থও হলেন ৯, সক্রিয় রোগী ৪৬
Image

ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণে বড়সড় বৃদ্ধি, আক্রান্ত ১১, সুস্থও হলেন ৯, সক্রিয় রোগী ৪৬

আগরতলা, ১৬ মে (হি. স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণে বড়সড় বৃদ্ধি হয়েছে। অবশ্য সুস্থতাও স্বস্তি এনেছে গত ২৪ ঘন্টায় ১১ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। অন্যদিকে, নয় জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। দৈনিক সংক্রমণের হার ১.১২ শতাংশ। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা হয়েছে ৪৬।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৯ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৯৭১ জন মোট ৯৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ১ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১০ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে হয়েছে ১.১২ শতাংশ। এদিকে, ৯ জন সুস্থও হয়েছেন। ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৪৬ জন।
প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৮১৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৭১৩৩ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৪ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০৩ শতাংশ। এদিকে, ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিম ও খোয়াই জেলায় ২ জন করে, গোমতী ও দক্ষিণ জেলায় ১ জন করে এবং উত্তর ত্রিপুরা জেলায় ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি তিন জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি।

Releated Posts

বিধায়িকা কল্যাণী রায় সাহার স্বামীর আকস্মিক প্রয়াণ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৩০ জুলাই : তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহার স্বামী দীনেশ…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top