News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে রাজ্যের যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঃ ক্রীড়ামন্ত্রী
Image

আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে রাজ্যের যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঃ ক্রীড়ামন্ত্রী


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ যুব সমাজ হলো দেশ ও রাজ্যের ভবিষ্যত৷ আত্মনির্ভর ত্রিপুরা, সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তুলতে রাজ্যের যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ আজ কৈলাসহরের শ্রীরামপুর এসএমএইচএস সুকল প্রাঙ্গণে আয়োজিত ঊনকোটি জেলাভিত্তিক যুব উৎসবের উদ্বোধন করে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় একথা বলেন৷ তিনি বলেন, বিভিন্ন জেলার শহর ও গ্রামের ছেলেমেয়েরা যেন বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের প্রতিভা রাজ্যে ও জাতীয়স্তরে তুলে ধরতে পারে সেই লক্ষ্য নিয়েই যুব উৎসবের আয়োজন করা হয়৷ তিনি আশা প্রকাশ করেন ঊনকোটি জেলার যুবক যুবতীরাও বিভিন্ন প্রতিযোগিতায় তাদের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবে৷
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস ও ত্রিপুরা নেহেরু যুব কেন্দ্রের রাজ্য অধিকর্তা জবা চক্রবর্তী৷ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, চণ্ডীপুর প’ায়েত সমিতির চেয়ারম্যান লাকি পাল দাস, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, জেলা ক্রীড়া আধিকারিক অর্জন দেবনাথ প্রমুখ৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নেহেরু যুব কেন্দ্রের জেলা যুব আধিকারিক কুনাল গৌতম৷ সভাপতিত্ব করেন শ্রীরামপুর প’ায়েতের প্রধান নয়ন পাল৷ উদ্বোধনী অনুষ্ঠানে ৬টি স্বসহায়ক দলকে ৪০ লক্ষ টাকা ঋণের ম’রীপত্র তুলে দেওয়া হয়৷ যুব উৎসবে ১৫ থেকে ২৯ বছর বয়স পর্যন্ত যুবক যুবতীরা বসেআঁকো প্রতিযোগিতা, কবিতা লিখন প্রতিযোগিতা, বক্ত’তা প্রতিযোগিতা, লোকনৃত্য প্রতিযোগিতা, মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন৷ অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নির্ঘোষ নিক্কন সংস্থার শিল্পীরা৷ বিভিন্ন দপ্তরের ৬টি প্রদর্শনী মণ্ডপও খোলা হয়৷

Releated Posts

চন্দ্রপুরে কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ধর্মনগর থানায় বিক্ষোভ

ধর্মনগর, ২৭ জুলাই: চন্দ্রপুরে কংগ্রেস কর্মী-সমর্থকদের ওপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ধর্মনগর। ঘটনার…

ByByReshmi Debnath Jul 27, 2026

সাব্রুম নগর পঞ্চায়েতের নাগরিক পরিষেবা তলানিতে, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

সাব্রুম, ২৭ জুলাই: উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে নাগরিক পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

২৯ জুলাই শ্রীশ্রী ভীরাম্মা কালী মন্দিরের ১১তম বাৎসরিক উৎসব, তিন দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

মেলাঘর, ২৭ জুলাই: সোনামুড়া মহকুমার মেলাঘর রাঙ্গামুড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী ভীরাম্মা কালী মন্দিরে আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হতে…

ByByReshmi Debnath Jul 27, 2026

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top