News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজধানীতে গান্ধী সুকলের মাঠের একাংশ জবরদখল করে চলছে ইট বালির ব্যবসা
Image

রাজধানীতে গান্ধী সুকলের মাঠের একাংশ জবরদখল করে চলছে ইট বালির ব্যবসা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫মে৷৷ রাজধানীর ঐতিহ্যবাহী গান্ধী সুকলের মাঠ জবরদখল মুক্ত করতে জবর দখলকারীদের সময়সীমা বেঁধে দিয়ে কড়া বার্তা দিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ আগরতলা পৌর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা ঘুরে দেখবেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার৷ সফর সঙ্গী হিসেবে ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ ৩১ নম্বর ওয়ার্ডের কর্পোরেশন৷ এদিন প্রফেসর পাড়া এলাকা ও গান্ধী সুকল সংলগ এলাকা ঘুরে দেখেন তারা৷ ৩১ নম্বর ওয়ার্ড এলাকায় পানিয়ে জলের খানিকটা সংকট রয়েছে৷ পানীয় জলের সংকট দূর করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে মেয়র এলাকার সফরকালে এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান গান্ধী সুকল মাঠের একটা অংশ কিছু অবৈধ বালি ও অন্যান্য নির্মাণ সামগ্রী ব্যবসায়ীরা জবরদখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে৷ দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে এ ধরনের কাজকর্ম চলছে৷ ইতিপূর্বেও এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মেয়র এলাকার সফর করেছিলেন৷ যারা গান্ধী সুকলের মাঠ জবরদখল করে এ ধরনের বেআইনি ব্যবসা চালাচ্ছে তাদেরকে সতর্ক করে এসব সামগ্রী সরিয়ে নিয়ে সুকল মাঠকে জবরদখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল৷ তারা শীঘ্রই জবরদখল মুক্ত করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু এখনো পর্যন্ত গান্ধী সুকলের মাঠ জবরদখলমুক্ত হয়নি৷ সোমবার এলাকা সফর কালে যারা গান্ধী সুকলের মাঠ জবরদখল করে রেখেছে তাদেরকে এক ঘন্টা সময়ের মধ্যে সমস্ত সামগ্রী সেখান থেকে সরিয়ে নিতে এবং মাঠ এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে নির্দেশ দিয়েছেন৷ অন্যতায় প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এদিন জানিয়েছেন মেয়র৷ তিনি এদিন এলাকার সফরকালে স্পষ্ট বার্তা দিয়েছেন খেলার মাঠ খেলোয়ারদের জন্য৷ ছেলেমেয়েরা যাতে মাঠে খেলাধুলা করতে পারে সেই পরিবেশ ফিরিয়ে দেওয়া হবে৷ ওই এলাকায় একটি জিম গড়ে তোলা হবে বলেও তিনি জানিয়েছেন৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top