News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় কৃষি দপ্তরে ঘুঘুর বাসা, কর্মসংসৃকতি লাটে
Image

বিশালগড় কৃষি দপ্তরে ঘুঘুর বাসা, কর্মসংসৃকতি লাটে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫মে৷৷  কৃষি দপ্তরের অফিসে কর্ম কর্মসংসৃকতি প্রত্যক্ষ করে চক্ষু চড়ক গাছ বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের৷ বেশ কিছুদিন ধরেই এলাকার জনগণ বিধায়কের কাছে অভিযোগ করে আসছিলেন এগ্রিকালচার অফিসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মীরা সময়মতো অফিসে আসেন না৷ কৃষকরা তাদের প্রয়োজনে অফিসে গিয়ে দায়িত্বপ্রাপ্ত লোকজনদের না পেয়ে বিমুখ হয়ে বাড়ি করে ফিরে আসতে বাধ্য হন৷ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার বিধায়কের কাছে যা দাবি জানিয়েছিলেন কৃষকরা৷ জনগণের কাছ থেকে এ ধরনের গুরুতর অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে সোমবার বিধায়ক নিজে এগ্রিকালচারের অফিসে গিয়ে যে দৃশ্য প্রত্যক্ষ করেছেন তাতে তিনি রীতিমতো হতবাক৷ কর্মসংসৃকতি প্রত্যক্ষ করে বিধায়ক সুশান্ত দেব বলেন বর্তমান সরকার জনকল্যাণে কাজ করার জন্য বদ্ধপরিকর৷৷ সরকার যেসব কর্মসূচি গ্রহণ করে সেগুলি বাস্তবায়িত করার দায়িত্ব সরকারি দপ্তরের আধিকারিক ও কর্মচারীদের৷ কিন্তু সরকারি অফিস গলিতে এখনো যে কর্মসংসৃকতি পরিলক্ষিত হচ্ছে তা খুবই পরিতাপের৷ সরকারি অফিসে কর্মসংসৃকতি ফিরিয়ে আনার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব৷ জানা যায়, বিশালগড় এগ্রিকালচার অফিসে কর্মসংসৃকতি  ফিরিয়ে সংশ্লিষ্ট দপ্তর কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন বিধায়ক সুশান্ত দাস৷  বিশালগড় উদ্যান পালন উপ- অধিকর্তা কার্যালয়ে সমস্ত কাজকর্ম খতিয়ে দেখতে আচমকাই সোমবার সকাল ১০ঃ৩০ মিনিটে পরিদর্শনে যান এলাকার বিধায়ক সহ অন্যান্যরা৷ জানা যায় দীর্ঘদিন যাবৎ বিশালগড়  মহকুমা শাসক কার্যালয়ের পাশে এগ্রিকালচার অফিসে কর্মরত আধিকারিকরা তাদের কর্তব্য সঠিকভাবে পালন করছেন না৷  কৃষকদের কাছ থেকে এই অভিযোগ পেয়ে সকাল ১০ঃ৩০ মিনিটে সরজমিনে এগ্রিকালচার অফিসে গিয়ে দেখতে পান সকাল ১০ঃ৩০ বাজে, কর্মচারীদের উপস্থিতি নেই৷ খবর পেয়ে ছুটে আসেন কৃষি অধিকর্তা প্রিয়তোষ দাস৷ বিধায়ক স্পষ্ট জানিয়ে দেন ,এভাবে অফিস চালানো যাবে না৷সরকার কর্মচারীদের বেতন দিচ্ছে জনগণের কল্যাণের জন্য কাজ করার  জন্য৷ সরকারের কাছ থেকে বেতন পেয়ে নিজের মর্জি মাফিক  অফিস করা বন্ধ করতে হবে ৷অন্যথায় সরকার তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দেন  বিধায়ক সুশান্ত দেব৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top