নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫মে৷৷ বাধারঘাটের চারিপাড়ায় পিসির বাড়িতে মৃত তুষার দাসের মৃত্যুর সম্পর্কে পুলিশের কাছে কোন ধরনের অভিযোগ করেননি মৃতের বাবা মা৷ ভয়ংকর নেশার কবলে পড়েই হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েছে তার মৃত্যু৷ পুলিশ এই মৃত্যুর ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করায় পাল্টা তোপ দেগেছেন মৃতের বাবা৷ তেলিয়ামুড়ার করইলং শান্তি পাড়ার বাসিন্দা তপন দাসের কলেজ পড়ুয়া পুত্র তুষার দাস আগরতলার বাধারঘাঁট বিধানসভার চারিপাড়া এলাকায় তার পিসির বাড়িতে বেড়াতে যায়৷ রবিবার যুবকের মৃতদেহ উদ্ধার হয় পিসির বাড়ির একটি ঘর থেকে৷ তেলিয়ামুড়াতে দেহ আসার পরে পরিবারের লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ পিসির বাড়ি বেড়াতে গিয়ে ভাইপোর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালে পুলিশ এক আত্মীয়কে গ্রেপ্তার করে৷ কিন্তু এই ক্ষেত্রে মৃত কলেজ ছাত্রের পিতা তপন দাস কোন অভিযোগ দায়ের করেননি৷ তিনি গ্রেপ্তারের খবরের পেয়ে থানায় গিয়ে জানান তার কোন অভিযোগ নেই৷ তিনি আমতলি থানায় গিয়ে দাবি করেন তাঁর ছেলের মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েছে৷ এর জন্য কেউ দায়ী নয়৷ এতে ভাগ্ণে বা অন্য কারোর প্রতি তার কোন ধরনের সন্দেহ নেই৷ তিনি চান পুলিশ যেন ভাগ্ণেকে ছেড়ে দেয়৷ কেননা তারা সবাই মিলে ছেলেকে সুস্থ করতে চেয়েছিল৷ ছেলে নেশাশক্ত ছিল৷ তা থেকেই মৃত্যু হয়েছে বলে স্পষ্ট জানান পিতা তপন দাস৷ তাই ছেলের মৃত্যুর ঘটনায় কারোর প্রতি কোন অভিযোগ নেই বলে জানান পিতা তপন দাস৷

নেশাসক্ত যুবকের মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে
Tags:
Releated Posts
২৮ কোটি টাকার সালিশি নিষ্পত্তির পরও অসম্পূর্ণ ক্রিকেট স্টেডিয়াম, টিসিএর বিরুদ্ধে উঠছে একাধিক প্রশ্ন
আগরতলা, ১১ জুন: ত্রিপুরার বহুল প্রতীক্ষিত ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ প্রকল্পকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রায় ২৮…
ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতার সূচনা, অংশ নিচ্ছে ১৩টি বিদ্যালয় ও নাট্যদল
আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক দু’দিনব্যাপী ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা বুধবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে শুরু…
মাটিবাহী ট্রাকের দৌরাত্ম্যে বেহাল বৃদ্ধিনগর–আর কে নগর সড়ক, দ্রুত মেরামতের দাবিতে ক্ষোভ স্থানীয়দের
আগরতলা, ১১ জুন: মাটিবাহী ট্রাকের লাগামহীন যাতায়াতের কারণে বেহাল দশায় পরিণত হয়েছে বৃদ্ধিনগর থেকে কালিনগর হয়ে আর কে…
ডাক পরিষেবা সংক্রান্ত সমস্যা সমাধানে ২৫ জুন ডাক আদালত
আগরতলা, ১১ জুন : ডাক পরিষেবা সংক্রান্ত জনসাধারণের বিভিন্ন অভিযোগ ও সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আগামী ২৫ জুন…


















