News Flash

  • Home
  • প্রধান খবর
  • তামিলনাড়ুতে বিষমদ কাণ্ডের তদন্ত করবে সিবি-সিআইবি : এম কে স্ট্যালিন
Image

তামিলনাড়ুতে বিষমদ কাণ্ডের তদন্ত করবে সিবি-সিআইবি : এম কে স্ট্যালিন

চেন্নাই ও ভিল্লুপুরম, ১৫ মে (হি.স.): তামিলনাড়ুতে বিষমদ কাণ্ডের তদন্ত করবে সিবি-সিআইডি। সোমবার এমনটাই জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি বলেছেন, বিষমদ সম্পর্কিত মামলাগুলি সিবি-সিআইডি-তে স্থানান্তর করা হবে। তামিলনাড়ুর চেঙ্গলপাট্টু ও ভিল্লুপুরম জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে মোট ১২ জনের, শুধুমাত্র ভিল্লুপুরম জেলায় মৃত্যু হয়েছে ৮ জনের। সোমবার সকালে তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, ভিল্লুপুরম জেলায় বিষমদ কাণ্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। চেঙ্গলপাট্টুতে প্রাণ হারিয়েছেন ৪ জন। দুই জেলায় মোট ১২ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় অনেকেই চিকিৎসাধীন ভিল্লুপুরম সরকারি হাসপাতালে। সোমবার হাসপাতালে গিয়ে অসুস্থদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

নর্থ জোনের আইজি এন কান্নান জানিয়েছেন, চেঙ্গলপাট্টু ও ভিল্লুপুরম জেলায় দু’টি বিষমদের ঘটনা ঘটেছে। ভিল্লুপুরম জেলায় বমি, চোখে জ্বালা এবং মাথা ঘোরার অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে আমারণ নামে একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং বিষাক্ত মদ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিষমদ কাণ্ডে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে ও মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top