News Flash

  • Home
  • দেশ
  • ফের ডিএ-র আন্দোলনকারীদের তোপ মমতার
Image

ফের ডিএ-র আন্দোলনকারীদের তোপ মমতার

কলকাতা, ১৫ মে (হি. স.) : “আমার ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পড়ে আছে দিল্লিতে। সেটা এনে দিক।তিন শতাংশ ডিএ দিয়েছি, আরও তিন শতাংশ করে দেব।“ সোমবার নবান্নের সাংবাদিক সম্মেলনে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, আগে তো শিক্ষকরা ১ তারিখে মাইনেও পেত না। এখন ঠিক সময়ে বেতন পায়, পেনশন পায়। সব স্কিমের টাকা পায় সময় মতো। একটা রাজ্য দেখাও যারা পরপর চারবার ১০০ দিনের কাজে প্রথম হয়েছে। তারপরও এত কথা? বাংলা এখন মডেল হয়ে গিয়েছে। অন্য রাজ্য থেকে বাংলার স্কিম সম্পর্কে জানতে আসছে। আমরা তাঁদের স্বাগত জানাই।

মুখ্যমন্ত্রী বলেন, আপনি সরকারি চাকরি করেন। সব সুবিধা পান। অফিসের সময়ে আপনারা রাস্তায় বিক্ষোভ করছেন। মানুষ তো পরিষেবা পাচ্ছে না। বিক্ষোভ করতে নিষেধ করছে না, অফিসের সময় বাদ দিয়ে করুন। হরিশ মুখার্জি রোড তো ওয়ান ওয়ে। আমিও একটা নির্দিষ্ট সময় রাস্তাটা ব্যবহার করতে পারি। আমি একদিন হরিশ মুখার্জি রোড থেকে অফিসের একজনকে ডেকে জানতে পারলাম, ৪ ঘণ্টা রাস্তা বন্ধ। কেউ বেরতে পারছে না।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top