News Flash

  • Home
  • প্রধান খবর
  • চলতি মাসের শেষে দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়
Image

চলতি মাসের শেষে দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৪ মে (হি.স.) : নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ মে দেশের একাধিক মুখ্যমন্ত্রীর সঙ্গে একসঙ্গে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা। সূত্রের খবর, বৈঠক হতে পারে বিরোধী নেতাদের সঙ্গেও।

কালীঘাটে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, আগামী ২৭ তারিখ নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন তিনি। দিল্লি যাওয়ার কথা ঘোষণা করেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মমতা। এরই পাশাপাশি কেন্দ্রের বঞ্চনা নিয়ে উষ্মা প্রকাশ করে বলেন, ওরা তো একটা পয়সাও দেয় না।
নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি দিল্লি সফরেই বিরোধী নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা। বিরোধীদের সম্ভাব্য একটি মেগা বৈঠক আগামী ১৮ মে পাটনায় হওয়ার কথা। সেটা পিছিয়ে নীতি আয়োগের বৈঠকের সময় দিল্লিতে করা হতে পারে বলে শোনা যাচ্ছে। কারণ সেক্ষেত্রে অধিকাংশ বিরোধী মুখ্যমন্ত্রীকেই পাওয়া যাবে।

Releated Posts

স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রধানমন্ত্রী মোদির, ‘হাই-ফাইভ’ ও হাসিতে মাতল ৭ লোক কল্যাণ মার্গ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি, শুভেচ্ছা এবং ‘হাই-ফাইভ’ বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার রাখিবন্ধন উৎসব উদযাপন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘ছড়ি মুবারক’ পৌঁছতেই সমাপ্ত অমরনাথ যাত্রা ২০২৬, চূড়ান্ত পুজো পবিত্র গুহায়

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): পবিত্র ‘ছড়ি মুবারক’ বা ভগবান শিবের পবিত্র গদা শুক্রবার শ্রী অমরনাথজি গুহা মন্দিরে পৌঁছনোর…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছিল ভারতীয় সিম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তথ্য সংগ্রহের অভিযোগ: দিল্লি পুলিশের জালে গুপ্তচরচক্র

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে পাকিস্তানভিত্তিক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

২৫ দিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ অন্ধ্রের সাত মৎস্যজীবী

অমরাবতী, ২৮ আগস্ট (আইএএনএস): সমুদ্রে নিখোঁজ হওয়ার ২৫ দিন পর নিরাপদে বাড়ি ফিরলেন অন্ধ্রপ্রদেশের সাত মৎস্যজীবী। শুক্রবার আধিকারিকরা…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top