News Flash

  • Home
  • খেলা
  • প্লে-অফে যেতে আজ চেন্নাই সুপার কিংসকে হারাতেই হবে কলকাতাকে
Image

প্লে-অফে যেতে আজ চেন্নাই সুপার কিংসকে হারাতেই হবে কলকাতাকে

চিপক, ১৪ মে (হি.স.) : আজ রবিবাসরীয় আইপিএলের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

চলতি আইপিএলে চেন্নাই এখনও অবধি ১২টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ৭টি জয় ৪টি হার ও ১টি ম্যাচ অমীমাংসিত। ১৫ পয়েন্ট নিয়ে ২ নম্বরে চেন্নাই। অন্যদিকে কেকেআরও খেলেছে ১২টি ম্যাচে। জয় ৫টি ও হার ৭টি। ৭ নম্বরে রয়েছে কেকেআর। চেন্নাই নিজেদের শেষ ম্যাচে জিতেছিল। অন্যদিকে কেকেআর নিজেদের শেষ ম্যাচে হেরেছিল। এ বার দেখার আজ কোন দল চিপকে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে ২৮ বার মুখোমুখি হয়েছিল দুই দল। তার মধ্যে চেন্নাই জিতেছিল ১৮ বার। আর কেকেআরে জয় ৯ বার। ১টি ম্যাচ অমীমাংসিত। চলতি মরসুমে শেষ সাক্ষাতে কেকেআরকে ইডেনে হারিয়েছিল ধোনির চেন্নাই। এ বার দেখার আজ চিপকে রাসেলরা কি টেক্কা দিতে পারবেন চেন্নাই সুপারকে।
দুটি দলকে প্লে-অফে যেতে হলে:
চেন্নাই সুপার কিংস:
১২ ম্যাচে ১৫ পয়েন্ট। মহেন্দ্র সিংহ ধোনিরা পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। বাকি দু’টি ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। জিতলে ১৯ পয়েন্ট হবে ধোনিদের। আর একটি জিতলেই প্লে-অফ প্রায় পাকা চেন্নাইয়ের। তবে জেতা- হারা যাই হোক প্লে-অফে ধোনিদের যাওয়া সম্ভাবনা থাকবে।

কলকাতা নাইট রাইডার্স:

১২ ম্যাচে ১০ পয়েন্ট। বাকি আর দুই ম্যাচ। চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। এই দুটো ম্যাচ জিতলেই ১৪ পয়েন্ট হবে কেকেআরের। আজ চেন্নাইয়ের বিরুদ্ধে হারলেই নাইটদের প্লে -অফে যাওয়ার রাস্তা বলতে গেলে থাকবেই না। সুতরাং দুটো ম্যাচই কলকাতার কাছে ডু অর ডাই ম্যাচ।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top