News Flash

  • Home
  • প্রধান খবর
  • মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়ে কবিতা পোস্ট মুখ্যমন্ত্রীর
Image

মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়ে কবিতা পোস্ট মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১৪ মে (হি.স.) : কবিতা লিখে বিশ্ব মাতৃদিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার ‘মা’ নামে নতুন কবিতা তিনি টুইট করেছেন। পাঁচ স্তবকের ‘মা’ কবিতার ছত্রে ছত্রে উঠে এসেছে ‘মা’ শব্দের প্রতি মুখ্যমন্ত্রীর অনুভূতি, আবেগের কথা।

কবিতাটি শুরু হয়েছে ”যতই দেখি ততই জানি/মা আমাদের আশ্বস্ত বাণী/অফুরন্ত মায়ের ভালবাসা/আমাদের জোগাড় বাঁচার আশা।” এরপর কবিতা এগিয়েছে অনুভূতিতে ভর করে। মাকে নিয়ে তাঁর নিজের স্মৃতি, মনের কথা উঠে এসেছে। জীবনের সুখ-দুঃখ, সাফল্য-ব্যর্থতায় কীভাবে মা বটবৃক্ষের মতো সন্তানদের আগলে রাখেন, কবিতার একেকটি স্তবকে তা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।

শুধু মাকে কাছে পাওয়ার আনন্দই নয়, মাতৃহীনদের কথাও উঠে এসেছে মুখ্যমন্ত্রীর কবিতায়। তাই তো লিখেছেন – ”মা যার নেই সে বড় একেলা/ব্যথার সময় যায় না দুঃখকে ভোলা।” তারপরই উঠে এসেছে মায়ের আশীর্বাদের কথা – ‘মায়ের ডাক আসল ডাক/ পিছু ডাকলেও আশীর্বাদ’। বর্তমান সময়ে মা-বাবার প্রতি সন্তানদের অবজ্ঞার কথাও আর গোপন থাকে না। সেই দায়িত্বজ্ঞানহীনতার কথাও লিখেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন – ”মা কে যারা ভালবাসে না/ স্নেহ কি জিনিস তারা জানে না।”

আসলে বছর কয়েক আগে মাকে হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায়শয়ই আবেগপ্রবণ হয়ে নিজের মায়ের কথা বলেন তিনি। মা তাঁকে বরাবর লড়াইয়ের অনুপ্রেরণা জুগিয়েছেন। এমনকী প্রতিদিন বাড়ি থেকে বেরনোর সময় মা তাঁকে হাতখরচ দিতেন, তাও বারবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। ফলে স্বভাবতই আজকের দিনে মাকে হয়ত একটু বেশিই মনে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Releated Posts

স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রধানমন্ত্রী মোদির, ‘হাই-ফাইভ’ ও হাসিতে মাতল ৭ লোক কল্যাণ মার্গ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি, শুভেচ্ছা এবং ‘হাই-ফাইভ’ বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার রাখিবন্ধন উৎসব উদযাপন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘ছড়ি মুবারক’ পৌঁছতেই সমাপ্ত অমরনাথ যাত্রা ২০২৬, চূড়ান্ত পুজো পবিত্র গুহায়

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): পবিত্র ‘ছড়ি মুবারক’ বা ভগবান শিবের পবিত্র গদা শুক্রবার শ্রী অমরনাথজি গুহা মন্দিরে পৌঁছনোর…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছিল ভারতীয় সিম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তথ্য সংগ্রহের অভিযোগ: দিল্লি পুলিশের জালে গুপ্তচরচক্র

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে পাকিস্তানভিত্তিক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

২৫ দিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ অন্ধ্রের সাত মৎস্যজীবী

অমরাবতী, ২৮ আগস্ট (আইএএনএস): সমুদ্রে নিখোঁজ হওয়ার ২৫ দিন পর নিরাপদে বাড়ি ফিরলেন অন্ধ্রপ্রদেশের সাত মৎস্যজীবী। শুক্রবার আধিকারিকরা…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top