News Flash

  • Home
  • দেশ
  • কর্ণাটকে মধ্যরাতে গণনায় ১৬ ভোটে জয়ী বিজেপি প্রার্থী, আদালতে যাবে কংগ্রেস
Image

কর্ণাটকে মধ্যরাতে গণনায় ১৬ ভোটে জয়ী বিজেপি প্রার্থী, আদালতে যাবে কংগ্রেস

বেঙ্গালুরু, ১৪ মে (হি.স.) : কর্ণাটক বিধানসভা নির্বাচনের বেঙ্গালুরুর জয়নগর বিধানসভা কেন্দ্রে মধ্যরাতে গণনার শেষে ১৬ ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী সিকে রামমূর্তি।

বেঙ্গালুরুর এসএসআরএমভি পিইউ কলেজে ভোট গণনা চলছিল জয়নগর কেন্দ্রের। শনিবার প্রথমবার ১৬ রাউন্ড গণনার পর দেখা যায় কংগ্রেস প্রার্থী সৌম্য রেড্ডি ৫৭ হাজার ৫৯১টি ভোট পেয়েছেন। যা রামমূর্তির থেকে ২৯৪টি ভোট বেশি। এত কম ব্যবধানে পরাজিত হওয়ায়, বিজেপি পুনরায় ভোট গণনার দাবি জানায়। গেরুয়া শিবিরের নেতা কর্মীদের দাবি অনুযায়ী পুনরায় ভোট গণনা করতে সম্মত হন নির্বাচন কমিশনের আধিকারিকরা। দ্বিতীয়বার গণনার পর ভাগ্য বদলে যায় বিজেপি প্রার্থীর। দেখা যায় ১৬ ভোট বেশি পেয়েছেন তিনি কংগ্রেস প্রার্থীর থেকে।
অন্যদিকে, এই ঘটনার পর রিগিং এর অভিযোগ তোলা হয়েছে কংগ্রেসের তরফে। ফল পরিবর্তনে বিজেপি কারচুপি করেছে বলে অভিযোগ করেছেন কেপিসিসি লিগ্যাল সেলের সদস্য জয়া মৌলি। গোলযোগের খবর পেয়ে ওই গণনাকেন্দ্রে পৌঁছন রাজ্য কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার, বেঙ্গালুরু গ্রামীণ সাংসদ ডি কে সুরেশ, সৌম্যর বাবা রামালিঙ্গা রেড্ডি।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top