News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কর্ণাটকে ম্যাজিক ফিগার পার করে বিকেল ৫ টা পর্যন্ত ১১৪টি আসনে জয়ী কংগ্রেস
Image

কর্ণাটকে ম্যাজিক ফিগার পার করে বিকেল ৫ টা পর্যন্ত ১১৪টি আসনে জয়ী কংগ্রেস

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.) : কর্ণাটক বিধানসভা নির্বাচনে বড় জয়ের দিকে যাচ্ছে কংগ্রেস দল । শনিবার বিকেল ৫ টা পর্যন্ত নির্বাচন কমিশনের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, কংগ্রেস কর্ণাটকে ম্যাজিক ফিগার পার করে ১১৪টি আসনে জয়ী হয়েছে। ২২টি আসনে লিড বজায় রেখে সব মিলিয়ে এই রাজ্যে ১৩৬ টি আসন দখল করে রাজ্যে ক্ষমতায় আসতে চলে জাতীয় কংগ্রেস ।

এই নির্বাচনে অনেকটাই পিছনে আছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি । বিকেল ৫ টা পর্যন্ত কর্ণাটকে বিজেপি ৫০টি আসনে জয়ী হয়েছে এবং ১৪টি আসনে এগিয়ে রয়েছে। ২২৪ আসনের কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল গণনার দিন শনিবার বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশন মোট ১৮৫টি আসনের ফলাফল ঘোষণা করে, যার মধ্যে কংগ্রেস ১৩৬টি আসন জিতে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতা দখলের পথে । কর্ণাটকে জনতা দল (ধর্মনিরপেক্ষ) ১৭টি আসনে জয়ী হয়েছে এবং ৩টি আসনে এগিয়ে মোট ২০টি আসন দখল করতে চলেছে । দুই স্বতন্ত্র প্রার্থীও জয়ী হয়েছেন। কল্যাণ রাজ্য প্রগতি পক্ষ এবং সর্বোদয় কর্ণাটক পক্ষও একটি করে আসন জিতেছে।
গত ১০ মে নির্বাচন হয়েছিল কর্ণাটকে। রাজ্যে ক্ষমতায় আসতে প্রয়োজন ১১৩ টি আসন । এই নির্বাচনে ৪৩.১১ শতাংশ জনতার সমর্থন নিয়ে সরকার গড়ার ম্যাজিক ফিগার পার করে ১৩৬টি আসন দখল করে রাজ্যে ক্ষমতা দখল করছে জাতীয় কংগ্রেস । অন্যদিকে বিজেপির পক্ষে গেছে ৩৫.৮২ শতাংশ জনতার রায় । জনতা দল (ধর্মনিরপেক্ষ) পেয়েছে ১৩.৩০ শতাংশ জনতার সমর্থন।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top