News Flash

  • Home
  • দেশ
  • ১৩ ঘণ্টা ধরে সমীর ওয়াংখেড়ে-র বাড়িতে সিবিআই অভিযান, গুরুত্বপূর্ণ নথি উদ্ধার
Image

১৩ ঘণ্টা ধরে সমীর ওয়াংখেড়ে-র বাড়িতে সিবিআই অভিযান, গুরুত্বপূর্ণ নথি উদ্ধার

মুম্বই, ১৩ মে (হি.স.) : প্রায় ১৩ ঘন্টা ধরে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এর প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে মুম্বাইয়ের বাড়িতে অভিযান চালাল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। কেন্দ্রীয় সংস্থার ১২জন সিবিআই অফিসারের দল শুক্রবার সন্ধ্যায় সমীর ওয়াংখেড়ের গোরেগাঁওয়ের বাড়িতে পৌঁছায় এবং শনিবার সকাল সাড়ে ৫ টায় অভিযান শেষ করেছে। সিবিআই তার বাড়ি থেকে একটি প্রিন্টার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে। যদিও সিবিআই এই কর্মকাণ্ডের বিস্তারিত এখনও মিডিয়ার সাথে শেয়ার করেনি।

আসলে, শুক্রবার সমীর ওয়াংখেড়ে সহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছিল সিবিআই। এর পরে, সিবিআই দল দেশের ২৯টি জায়গাতে অভিযান শুরু করে। এর অধীনে সিবিআই সমীর ওয়াংখেড়ের বাড়িতে অভিযান শুরু করে, যা আজ সকালে শেষ হয়।

প্রসঙ্গত, সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে ২ অক্টোবর, ২০২১-এ এনসিবি দল মুম্বই থেকে গোয়াগামী কার্ডিলিয়া ক্রুজে অভিযান চালায়। এ সময় অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদক রাখার অভিযোগে গ্রেফতার করা হয়। অভিযানে সমীর ওয়াংখেড়ের দলের হাতে ধরা পড়া বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আরিয়ান খানের মুক্তির জন্য তোলা দাবি করার অভিযোগ রয়েছে। অভিযোগ, সেই সময় আরিয়ানের বিরুদ্ধে মামলা নথিভুক্ত না করার জন্য ২৫ কোটি টাকা দাবি করা হয়েছিল। যদিও পরে প্রমাণের অভাবে আরিয়ানকে জামিন দেওয়া হয়।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top