News Flash

  • Home
  • দেশ
  • উত্তর প্রদেশের শহরাঞ্চলের নির্বাচনে বড় জয় বিজেপির, যোগী আদিত্যনাথকে সংবর্ধনা দলের
Image

উত্তর প্রদেশের শহরাঞ্চলের নির্বাচনে বড় জয় বিজেপির, যোগী আদিত্যনাথকে সংবর্ধনা দলের

লখনউ, ১৩ মে (হি.স.): উত্তর প্রদেশের পৌরসভা নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি। যোগী আদিত্যনাথের রাজ্যে সম্প্রতি হওয়া ১৭টি পুরসভার ভোটের মধ্যে ১৭টি-তেই জিতল বিজেপি। মিউনিসিপ্যাল কর্পোরেশন ভোটে খাতাই খুলতে পার না সমাজবাদী পার্টি, কংগ্রেস, বিএসপি। ১৯৯টি মিউনিসিপ্যাল কাউন্সিলের মধ্যে বিজেপি জিতল ৯৯টি-তে, ৩৮টি-তে জয় পেল এসপি, ১৮টি বিএসপি, কংগ্রেস জিতল ৪টিতে। আর নগর পঞ্চায়েতের ৫৪৪টি আসনের ৫৪৪টি আসনের মধ্যে বিজেপির দখলে গেল ১৯৩টি, অখিলেশ যাদবের দল জিতল ৮৬টি, মায়াবতীর দল পায় ৪৩টি ও কংগ্রেস জেতে ৬টি-তে।

শহরাঞ্চলের স্থানীয় নির্বাচনে বড় জয়ের পর লখনউয়ে দলের কার্যলয়ে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে তাঁকে সংবর্ধনা দেন দলীয় নেতা, কর্মী, মন্ত্রীরা। যোগী আদিত্যনাথ বলেছেন, ২০১৭ সালে, বিজেপি ৬০টি আসন জিতেছিল। কিন্তু এই বছর আমরা শহুরে স্থানীয় সংস্থা নির্বাচনে দ্বিগুণেরও বেশি আসন জিতেছি। যোগীর কথায়, আমাদের মিত্র আপনা দল (সোনেলাল) সুয়ার এবং চানবে উপ-নির্বাচনে জিতেছে এবং সমাজবাদী পার্টিকে পরাজিত করেছে। নগর স্থানীয় নির্বাচন ও উপ-নির্বাচনে আমাদের সুযোগ দেওয়ার জন্য ভোটারদের ধন্যবাদ জানাই। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই উত্তর প্রদেশ সরকার তাদের উন্নয়ন ও নিরাপত্তার জন্য কাজ করে যাবে।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top