News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্যোগপূর্ণ পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ নিগমের কর্মী ও কর্মচারী সংঘের সভা অনুষ্ঠিত
Image

দুর্যোগপূর্ণ পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ নিগমের কর্মী ও কর্মচারী সংঘের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ টিএসইসিএল কর্মী ও কর্মচারী সংঘের উদ্যোগে আসন্ন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে রাজ্যে বিদ্যুৎ পরিসেবা নিরবিচ্ছিন্ন রাখার লক্ষ্যে আজ এক আলোচনা সভার আয়োজন করা হয় দুর্গা চৌমুহনী বিপণী বিতানে৷রাজ্যেও ধেয়ে আসছে মোকা৷ আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী মোকার প্রভাবে রাজ্যেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ঝড় বৃষ্টিতে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে৷ বিদ্যুৎ পরিষেবা অক্ষুন্ন রাখতে গিয়ে বিদ্যুৎ নিগমের কর্মীদের ২৪ ঘন্টা ব্যস্ত থাকতে হয়৷ কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটলে যাতে বিদ্যুৎ পরিষেবা দ্রুত স্বাভাবিক করা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা করতে শনিবার রাজধানী আগরতলা শহরের দুর্গা চৌমুহনে বিপনী বিতানে টি এস ই সি এল কর্মী ও কর্মচারী সংঘের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়৷ কর্মশালায় প্রত্যেক বিদ্যুৎ কর্মীকে সাবধানতা অবলম্বন করে এবং জরুরী ভিত্তিতে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করে বিদ্যুৎ পরিষেবা অখুন্ন রাখার জন্য আহ্বান জানানো হয়৷ প্রাকৃতিক বিপর্যয় পরবর্তীকালে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে গিয়ে কোথাও কোন ধরনের সমস্যা দেখা দিলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়৷ রাজ্য সরকার রাজ্যের সর্বত্র নিরপচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা অক্ষুন্ন রাখার যে পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনা পুরোপুরিভাবে বাস্তবায়িত করার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন৷ এদিকে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন নান্না জানিয়েছেন বর্ষাকালে দু’’মাস রাজ্যে বিদ্যুৎ পরিষেবা নীরবচ্ছিন্ন রাখার তাগিদে ২৪ ঘন্টা বিদ্যুৎ কর্মীদের কাজে লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷৷ রাজ্যের প্রধান উৎসব দুর্গাপূজার সময় যেভাবে বিদ্যুৎ কর্মীদের ২৪ ঘন্টা কাজে লাগানো হয় ঠিক সেই ভাবেই এই বর্ষাকালে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য বিদ্যুৎ কর্মীদের ২৪ ঘন্টা কাজে লাগানোর প্রয়াস নেওয়া হয়েছে৷ তিনি আরো জানান প্রতিটি বিদ্যুৎ সাব ডিভিশন এলাকায় একটি করে অতিরিক্ত গাড়ির সংস্থান করা হয়েছে৷ কোথাও প্রাকৃতিক দুযর্োগ দেখা দিলে যাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখেই এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ অভিমত ব্যক্ত করেছেন৷৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top