News Flash

Image

শনিবার থেকে করিমগঞ্জ জেলার হজ যাত্রীদের টিকা প্রদান

করিমগঞ্জ (অসম) ১২ মে (হি.স.) : ২০২৩ সালের করিমগঞ্জ জেলার হজ যাত্রীদের টিকা ১৩ মে, শনিবার থেকে প্রদান করা হবে। করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক ও জেলা হজ কমিটির সদস্য সচিব জানিয়েছেন ১৩ মে, শনিবার পাথারকান্দির মডেল হায়ার সেকেন্ডারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পাথারকান্দি সমষ্টির হজ যাত্রীদের প্রয়োজনীয় টিকা প্রদান করা হবে। পাশাপাশি ১৪ মে, রবিবার কাজিরবাজার হাইস্কুলে রাতাবাড়ি সমষ্টির হজযাত্রীদের, ১৫ মে, সোমবার মারকাজুল উলুম ভাঙ্গা মাদ্রাসায় বদরপুর সমষ্টির হজযাত্রীদের টিকা প্রদান করা হবে। এদিকে ১৬ মে, মঙ্গলবার কানিশাইল মর্কজ মসজিদে উত্তর করিমগঞ্জ সমষ্টির হজ যাত্রীদের এবং ১৭ মে বুধবার গুণময়ী হাই স্কুল, নিলাম বাজারে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির হজ যাত্রীদের এই টিকা প্রদান করা হবে। এতে সংশ্লিষ্ট এলাকার হজযাত্রীদের নির্ধারিত টিকাকরণ কেন্দ্রে টিকা গ্রহণ করতে জেলা হজ কমিটি থেকে আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, প্রতিদিন সকাল ১০ টা থেকে নির্ধারিত কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে।

Releated Posts

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026

আসামের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, সবরকম সহায়তার আশ্বাস কেন্দ্রের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আসামের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে…

ByByNews Desk Jul 28, 2026

হড়পা বন্যায় ভেসে গেল সবকিছু, অসহায় আসামের পরিবারগুলির আর্তনাদ

শিবসাগর, ২৮ জুলাই (আইএএনএস): টানা প্রবল বৃষ্টির জেরে আসামের শিবসাগর জেলার খাট পাথর এলাকার নামতিয়াল দারিকাপার-সহ একাধিক গ্রামে…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top