News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত মোকা, শক্তি আরও বাড়বে, ভারী বৃষ্টিরও পূর্বাভাস
Image

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত মোকা, শক্তি আরও বাড়বে, ভারী বৃষ্টিরও পূর্বাভাস

কলকাতা, ১২ মে (হি.স.): প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ”মোকা”। ঘণ্টায় ১১ কিমি বেগে উত্তর দিকে এগোচ্ছে মোকা। আগামী ১২ ঘণ্টায় উত্তর দিকে আরও অগ্রসর হবে ঝড়। আরও শক্তি সঞ্চয় করে মধ্য বঙ্গোপসাগরে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে মোকা।

বৃহস্পতিবার রাতে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোতে পারে মোকা। ১৪ মে, রবিবার দুপুরে বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের কায়াকপুরের মধ্যে আছড়ে পড়তে পারে মোকা। অতি প্রবল ঘূর্ণিঝড় হিসাবে ওই অঞ্চলের মধ্যে দিয়ে ঝড় অতিক্রম করতে পারে। ওই সময় মোকার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৭৫ কিমি।
ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। রবিবার পর্যন্ত সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ত্রিপুরা এবং মিজোরামেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি এবং রবিবার সেখানে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার নাগাল্যান্ড, মণিপুর, দক্ষিণ অসমে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026

ধ্বংস থেকে সৌরশক্তির গ্রাম, মোদেরার স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের মোদেরার ইতিহাস ও সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন…

ByByNews Desk Sep 27, 2026

আমলা ও সজনে পুষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে: মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): আমলা ও সজনে বা মোরিঙ্গার অর্থনৈতিক ও পুষ্টিগত গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByByNews Desk Sep 27, 2026

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top