News Flash

  • Home
  • খেলা
  • রাজদ্বীপের বোলিংয়ে ব্লাডমাউথের বিজয় রথ থামিয়ে জয়ের হ্যাটট্রিক বিসিসি-র
Image

রাজদ্বীপের বোলিংয়ে ব্লাডমাউথের বিজয় রথ থামিয়ে জয়ের হ্যাটট্রিক বিসিসি-র

বি সি সি-‌১৩৫/১০(৪৫.৪)

ব্লাডমাউথ-‌৯০/১০(২৭.২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মে।।অঘটন ঘটালো বি সি সি। পরাজিত করলো দ্বিতীয় শীর্ষস্থানে থাকা ব্লাডমাউথ ক্লাবকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি সিনিয়র ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে রাজদ্বীপ দত্ত-‌র ঘুর্ণি ঝড়ে উড়ে গেলো ব্লাডমাউথের যাবতীয় প্রতিরোধ। বি সি সি জয়লাভ করলো ৪৫ রানে। শুক্রবার সকালে প্রথমে ব্যাট করে বি সি সি-‌র গড়া ১৩৫ রানের জবাবে ব্লাডমাউথ ৯০ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের রাজদ্বীপ দত্ত ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। এদিন সকালে ব্লাডমাউথের অধিনায়ক তুষার সাহা টসে জয়লাভ করে বি সি সি-‌কে ব্যাট করার আমন্ত্রণ জানান। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে বি সি সি-‌কে লড়াকু স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেন সাগর শর্মা। সাগরের হাত ধরে বি সি সি ১৩৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সাগর ৭৪ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪, শচীন শর্মা ৭৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ এবং রিয়াজ উদ্দিন ১৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান ২২ গজে রুখে দাঁড়াতে পারেননি। ব্লাডমাউথের পক্ষে প্রশান্ত ভান্ডারি (‌২/‌৮), অরবিন্দ বর্মা (‌২/‌১২), তুষার সাহা (‌২/‌১৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিলো ব্লাডমাউথের ইনিংস। শুরুতে অনুজ পাল আঘাত আনার পর শেষটা করেন রাজদ্বীপ দত্ত এবং সাগর শর্মা। ওই ত্রয়ীর বিধ্বংসী বোলিংয়েমাত্র ৯০ রানে গুটিয়ে যায় ব্লাডমাউথ ক্লাব। দলের পক্ষে তুষার সাহা ‌‌‌২৪ বল খেলে ১৩,কৌশল আচার্য ১৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং স্বরব সাহানি ২০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। বি সি সি-‌র পক্ষে রাজদ্বীপ দত্ত (‌৫/‌২৪), সাগর শর্মা (‌২/‌৯) এবং অনুজ পাল (‌২/‌১৩) সফল বোলার। আসরে ৪ ম্যাচ খেলে ৩ টিতে জয় পেয়ে খেতাব জয়ের লড়াইয়ে টিকে রইলেন দীপক ভাটনাগরের দল।‌‌‌‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top