News Flash

  • Home
  • খেলা
  • ‌১ম ডিভিশন ক্রিকেট : বিএসটি-কে হারিয়ে জয়ে ফিরলো চলমান
Image

‌১ম ডিভিশন ক্রিকেট : বিএসটি-কে হারিয়ে জয়ে ফিরলো চলমান

ইউবিএসটি-‌৭৯/১০(১৯)

চলমান-‌৮৪/‌৪(১৩.৪)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মে।।চলমানে বিধ্বস্ত ইউ বি এস টি। কার্যত বিনা লড়াইয়ে চলমানের কাছে আত্মসমর্পন করলো ইউ বি এস টি। কৃষ্ণধন নম:‌-‌র বিষাক্ত স্পিনের ভেলকিতে কুপোকাৎ হলো ইউ বি এস টি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে শুক্রবার চলমান সঙ্ঘ জয়লাভ করে ৬ উইকেটে। প্রথমে ব্যাট করে ইউ বি এস টি-‌র গড়া মাত্র ৭৯ রানের জবাবে চলমান সঙ্ঘ ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের কৃষ্ণধন নম:‌ ৭ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। এনিয়ে আসরে দ্বিতীয়বার ইনিংসে ৫ বা তার বেশী উইকেট পেয়েছে কৃষ্ণধন। আপাতত উইকেট দখলের দৌড়ে সর্বাগ্রে রয়েছে ওই স্পিনারটি। এদিন সকালে টসে জয়লাভ করে চলমানের অধিনায়ক লক্ষ্মণ পাল বিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানান। শুরুতে পেসার দেবোত্তম ঘোষ এবং শেষে স্পিনার কৃষ্ণধনের ভেলকির সামনে ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেননি ইউ বি এস টি-‌র ব্যাটসম্যান-‌রা। ওপেনার অরূপ লিনহা রায় যদি সাময়িক প্রতিরোধ গড়ে তুলতে না পারতেন তাহলে ইউ ইব এস টি-‌র স্কোর ৫০ রানের গন্ডি পার হতো কীনা তা নিয়েও সন্দেহ দেখা দিতো। অরূপ ২৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করেন। এছাড়া দলের পক্ষে সৌরভ সিং ১৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। দলের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। চলমানের পক্ষে কৃষ্ণধন নম:‌ (‌৭/‌৯) এবং দেবোত্তম ঘোষ (‌২/‌১১) সফল বোলার। জবাবে খেলতে নেমে চলমান সঙ্ঘ১৩.‌৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে তন্ময় দাস ‌‌২০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ ওভার বাউন্ডারির সাহায্যে ২৮, শায়ক রায় ২৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং লক্ষ্মণ পাল ১৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। ইউ বি এস টি-‌র পক্ষে রাজা নিগম (‌২/‌৩৪) সফল বোলার। ‌‌

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top