News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যালয়ের বারান্দায় বাইকের ধাক্কায় গুরুতর আহত নবম শ্রেণীর ছাত্রী
Image

বিদ্যালয়ের বারান্দায় বাইকের ধাক্কায় গুরুতর আহত নবম শ্রেণীর ছাত্রী


আগরতলা, ১১ মে (হি.স.) : ‍বাউন্ডারি ওয়াল না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সটান ঢুকে পড়ল বিদ্যালয়ের ভেতরে। বিদ্যালয়ের বারান্দায় ওই বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছে নবম শ্রেণীর ছাত্রী। মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আহত ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন।

জনৈক শিক্ষক জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে পৌঁছে প্রাথর্না সভায় উপস্থিত হওয়ার জন্য শ্রেণী কক্ষ থেকে বেরিয়ে ছিল নবম শ্রেণির ছাত্রী সাহানাজ বেগম। তখন বিদ্যালয়ের বারান্দায় ইয়ামিন মিঞা বাইক নিয়ে ঢুকে পড়ে এবং ওই ছাত্রীকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। তাতে গুরুতর আহত হয়েছে সাহানাজ। সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার আহত ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, বাউন্ডারি ওয়াল না থাকার ফলে বাইক নিয়ে সোজা বিদ্যালয়ে ঢুকে পড়েছে ইয়ামিন।

তিনি আরও জানিয়েছেন, ইয়ামিন মিঞা মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র ছিলেন। বাইকের ধাক্কায় পায়ে গুরুতর আঘাত লেগেছে সাহানাজের। বর্তমানে ওই ছাত্রী হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top