News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজস্থান কংগ্রেসের কোন্দল অব্যাহত, ফের গেহলট সরকারের বিরুদ্ধে পথে নামলেন শচীন
Image

রাজস্থান কংগ্রেসের কোন্দল অব্যাহত, ফের গেহলট সরকারের বিরুদ্ধে পথে নামলেন শচীন

জয়পুর, ১১ মে (হি.স): রাজস্থানে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের রাজনীতি। ফের নিজের দল অর্থাৎ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পরিচালিত কংগ্রেস সরকারের বিরুদ্ধে পথে নেমেছেন তাঁর প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট । তীব্র তাপপ্রবাহ মাথায় নিয়ে বৃহস্পতিবার অজমের শরীফ থেকে জয়পুর পর্যন্ত পদযাত্রা শুরু করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী সম্পর্কে দুদিন আগেই রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট মন্তব্য করছিলেন, সোনিয়া গান্ধী নন, অশোক গেহলটের নেত্রী আসলে বিজেপির বসুন্ধরা রাজে।
গত সপ্তাহে আচমকাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী বসুন্ধরা রাজের প্রশংসা করেন অশোক গেহলট। বলেন, শচীন পাইলট বিজেপির হাত ধরে আমার সরকার ফেলার চেষ্টা করেছিল। কিন্তু বসুন্ধরা রাজেজি বেঁকে বসায় সেটা সম্ভব হয়নি। যদিও বসুন্ধরা মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে গালগল্প বলে উড়িয়ে দিয়েছেন। তবে গেহলটের এই মন্তব্যকে কেন্দ্র করে ফের চড়েছে রাজস্থান কংগ্রেসের কোন্দল রাজনীতি। গেহলটের পরিচালিত কংগ্রেস সরকারের বিরুদ্ধে পথে নেমেছেন শচীন পাইলট । তীব্র তাপপ্রবাহ মাথায় নিয়ে বৃহস্পতিবার অজমের শরীফ থেকে জয়পুর পর্যন্ত পদযাত্রা শুরু করেছেন তিনি। এবারের ইস্যু গেহলট সরকারের সময়ে সরকারি চাকরি দেওয়াতে পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ। গত মাসে ওই ঘটনায় প্রশ্ন ফাঁসের ঘটনায় কমিশনের এক সদস্যকে গ্রেফতার করে পুলিশ। শচীনের বক্তব্য, ধৃত মুখ্যমন্ত্রী গেহলটের ঘনিষ্ঠ। তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে চার্জশিট পেশ করা হচ্ছে না।
লক্ষণীয়, শচীনের যাত্রায় আজ রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীর ছবি সম্বলিত কাটআউট, পোস্টার চোখে পড়েনি। নেতাদের মধ্যে ছবি আছে শুধুই সনিয়া গাঁধীর। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সহ প্রথমসারির কোনও নেতার ছবি নেই। দলীয় সূত্রে খবর রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামাতেই শীর্ষ নেতৃত্ব ছবি ব্যবহারে নিষেধ করেছেন এই কংগ্রেস নেতাকে। সোনিয়া দলীয় সভাপতির পদ ছেড়ে মূল রাজনীতি থেকে অনেকটাই সরে গেছেন। তাই তাঁর ছবি সঙ্গে নিয়ে হাঁটছেন শচীন। ফলে শচীনের পরিণতি কী হবে তা নিয়েও সংশয় তৈরি হচ্ছে। ইতিমধ্যেই দলের একাংশ অভিযোগ তুলতে শুরু করেছে, শচীন বিজেপির হাত শক্ত করছেন।

Releated Posts

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top