News Flash

Image

কেরালা স্টোরি হরিয়ানায় করমুক্ত

চণ্ডীগড়, ১১ মে (হি. স.) : বহুচর্চিত ছবি দ্য কেরালা স্টোরিকে করমুক্ত করল হরিয়ানা সরকার । এর আগে এই ছবিটিকে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সরকার করমুক্ত করেছে।

দ্য কেরালা স্টোরি ছবিটি হরিয়ানায় করমুক্ত করার আগে মুখ্যমন্ত্রী একটি কমিটি গঠন করেছিলেন। মুখ্যমন্ত্রী মনোহর লাল নিজেই এই তথ্য জানিয়েছেন। কমিটির সুপারিশের পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার গভীর রাতে মুখ্যমন্ত্রী এ ঘোষণা দেন।

হরিয়ানা মন্ত্রিসভার বৈঠকে এই ছবিটিকে করমুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। এরপরই টুইট করে এ তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মনোহর লাল। মুখ্যমন্ত্রী মনোহর লালের ঘোষণার পরে, আবগারি ও কর বিভাগও এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং রাজ্যের সমস্ত ডেপুটি আবগারি ও কর কমিশনারদের কাছে তথ্য পাঠিয়েছে।

হরিয়ানা বিজেপি রাজ্য সভাপতি ওম প্রকাশ ধনখড় রাজ্যের তিনজন সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট বেদপাল, মোহনলাল বাডোলি এবং পবন সাইনির সাথে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি দেখেছেন। তার প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র যা মানুষের অনুভূতিকে ধাক্কা দেয়।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top