News Flash

Image

পুকুরের জলে ডুবে মৃত্যু আড়াই বছরের শিশুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ পুকুরে জলে ডুবে মৃত্যু আড়াই বছরের শিশু অনুজের৷  ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার উত্তর সোনাইছড়ি গ্রামে৷ ঘটনা ঘিরে গোটা এলাকা শোক স্তব্ধ হয়ে পড়েছে৷  পুকুরের জলে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর৷হৃদয়বিদারক ঘটনাটি ঘটে বুধবার সকালে বিলোনিয়া থানাধীন উত্তর সোনাইছড়ি এলাকায়৷ মৃত শিশুর নাম অনুজ দাস ৷ বাবা লিটন দাস৷ পুত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পরে পরিবারের লোকজন ৷  জানা যায় ,বাড়ির পাশেই পুকুর৷ পুকুরের পাড়ে লিচু গাছ৷ বাড়ির লোকজন যখন সকালে যার যার কাজ নিয়ে ব্যস্ত তখন সবার অলক্ষ্যে অনুজ পুকুর পাড়ে লিচু কুড়াতে গিয়ে পুকুরে  পড়ে যায়৷ অনুজকে বাড়ির লোকজন এবং ঠাকুরমা দেখতে না পেয়ে খোঁজা খুঁজি শুরু করে৷ হঠাৎ পুকুরের কাছে আসার পর জেঠু সাধন দাস দেখতে পায় অনুজের দেহ পুকুরের জলে ভাসতে৷ সাথে সাথে পুকুরে নেমে অনুজের দেহ তুলে বিলোনিয়া মহাকুম হাসপাতালে নিয়ে আসেন৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনুজকে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন৷  আত্মীয়-পরিজনরা হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙ্গে পড়ে৷ মা বাবা ভাই বোনের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে৷ শিশুর মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top