News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ওবিসি অংশের জনগণের জন্য চালু হল অনলাইন আবেদনপত্র জমার প্রক্রিয়া
Image

ওবিসি অংশের জনগণের জন্য চালু হল অনলাইন আবেদনপত্র জমার প্রক্রিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ ওবিসি অংশের জনগণকে চিকিৎসা খাতে আর্থিক সাহায্য প্রদানের লক্ষ্যে অনলাইনে আবেদন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া বুধবার মহাকরণে আনুষ্ঠানিকভাবে সূচনা করেন দপ্তরের মন্ত্রী শ্রীমতি সান্তনা চাকমা৷
রাজ্য সরকার রাজ্যের ওবিসি অংশের জনগণকে চিকিৎসা খাতে আর্থিক সাহায্য প্রদানের যে পরিকল্পনা গ্রহণ করেছে তাকে সুস্থভাবে বাস্তবায়িত করার লক্ষ্যে অনলাইনে আর্থিক সাহায্য পাওয়ার আবেদন পত্র জমা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে৷  বুধবার মহাকরণের দুই নম্বর হলে আয়োজিত  সংক্ষিপ্ত অনুষ্ঠানে অনলাইন প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করেন ওবিসি কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রীমতি সান্তনা চাকমা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবিসি কল্যাণ দপ্তরের চেয়ারম্যান তাপস মজুমদার সহ দপ্তরের অন্যান্য পদস্থ আধিকারিকরা৷ এদিন অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করে দপ্তরের মন্ত্রী শ্রীমতি সান্তনা চাকমা বলেন রাজ্য সরকার এক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যেই অনলাইনে আবেদন করার প্রক্রিয়া চালু করেছে৷ তিনি আরো বলেন চিকিৎসা খাতে আর্থিক সাহায্য পাওয়ার জন্য দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন অফিসে৷ তাতে তাদেরকে একদিকে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে অন্যদিকে হয়রানির স্বীকার হতে হচ্ছে৷ এসব বিষয় বিবেচনা করেই অনলাইন প্রক্রিয়া শুরু করা হয়েছে৷ তবে অফলাইন পদ্ধতিতে ও আবেদন করা যাবে বলে তিনি জানিয়েছেন৷ ওবিসি অংশের লোকজনরা সবর্োচ্চ ১৫০০০ টাকা আর্থিক সাহায্য পেতে পারেন বলেও  জানিয়েছেন   মন্ত্রী৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top