News Flash

  • Home
  • দেশ
  • কর্ণাটকে কংগ্রেসের জয়ের বিষয়ে আশাবাদী খাড়গে, বললেন আমাদের দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে
Image

কর্ণাটকে কংগ্রেসের জয়ের বিষয়ে আশাবাদী খাড়গে, বললেন আমাদের দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে

বেঙ্গালুরু, ১০ মে (হি.স.): কর্ণাটকে কংগ্রেসের জয়ের বিষয়ে প্রবল আশাবাদী কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার খাড়গে আশাব্যক্ত করে বলেছেন, জনগণের আবেগ দেখে মনে হচ্ছে, আমাদের দলই ক্ষমতায় আসবে এবং আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাব।

বুধবার কর্ণাটকের কালাবুরাগী জেলার একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন খাড়গে। একইসঙ্গে সঙ্গে ভোট দিয়েছেন তাঁর স্ত্রী রাধাবাই খাড়গেও। কংগ্রেস সভাপতি বলেছেন, বিগত ৫৫ বছর ধরে ওই পোলিং বুথে আমরা ভোট দিচ্ছি।
বুধবার সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে কর্ণাটকে, দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছে ৩৭.২৫ শতাংশ। রাজনীতিক থেকে তারকা সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top