News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাঁচ কোটি টাকার ফেন্সিডিল উদ্ধার চুরাইবাড়িতে
Image

পাঁচ কোটি টাকার ফেন্সিডিল উদ্ধার চুরাইবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ অসম-ত্রিপুরা সীমান্তের দুটি পুলিশি গেইটে বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ জড়িতরা ধরা পড়লেও নেশার রমরমা বাণিজ্য বন্ধ হবার নাম নিচ্ছে না৷
 বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলি দায়িত্বভার গ্রহণের পর বুধবার সকালে পুলিশি নাকা চেকিংয়ে ত্রিপুরায় পাচারের মুখে বিপুল পরিমাণ নেশা জাতিয় কফ সিরাপ বোঝাই একটি কন্টেনার গাড়ি সহ তিনজনকে আটক করে৷ ছয়টায় ইউপি ২১ সিটি ৬৮৫৮ নম্বরের একটি দশ চাকার জেকে ডেইরি মিল্ক সামগ্রী বোঝাই কন্টেনার চুরাইবাড়িতে পৌছালে গাড়িতে তল্লাশি চালায় কর্তব্যরত পুলিশ৷এতে গাড়ির ভিতরে বোঝাইকৃত সামগ্রীর আড়াল থেকে একশ বোতল করে মোট তিনশ ত্রিশ কার্টুনে তেত্রিশ হাজার নেশা জাতিয় ফেন্সিডিল নামক কফ সিরাপ উদ্ধার হয়৷যার কালোবাজারী মূল্য চার থেকে পাঁচ কোটি টাকার মতো হবে বলে পুলিশ  সূত্রে প্রকাশ৷ এ কান্ডে জড়িত থাকার দায়ে আটক করা হয় কন্টেনার চালক জিলানী সাহ সহচালক আনাশ ও আরেক সহযোগি আবরাবকে৷এদের উভয়ের বাড়ি উত্তরপ্রদেশে৷পুলিশ ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে জোর তদন্ত চালিয়ে যাচ্ছে৷বর্তমানে জব্দকৃত কন্টেনার সহ ধৃতরা বাজারিছড়া পুলিশের হেফাজতে রয়েছে৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top