News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় পাওয়ার লিফটিং রাঁচিতে ২৩ সদস্যের রাজ্যদল গঠিত
Image

জাতীয় পাওয়ার লিফটিং রাঁচিতে ২৩ সদস্যের রাজ্যদল গঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মে।। রাজ্য দল গঠিত। জাতীয় পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য ত্রিপুরা দল ঘোষণা করা হয়েছে। আগামী ৬ থেকে ১১ জুন ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত হবে জাতীয় সাব- জুনিয়র এবং জুনিয়র বালক বালিকা উভয় বিভাগের প্রতিযোগিতা। তাতে ত্রিপুরা দল অংশগ্রহণ করবে বলে স্থির হয়েছে এবং যথারীতি সিলেকশন ট্রায়ালের মধ্য দিয়ে রাজ্য দল গঠন করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় আসর ২ থেকে ৭ জুন হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা চারদিন পিছিয়েছে। সম্ভাব্য রাজ্য দল: সাব জুনিয়র বালিকা বিভাগে সঙ্গীতা চৌধুরী, বৃষ্টি উড়িয়া, মৌসুমী দেবনাথ, শ্রেয়া আচার্য ও সুনীতি দাস। সাব জুনিয়র বালক বিভাগে কিংকর বড়ুয়া, ঋষি বিশ্বাস, রাম পাল, শুকরাম ধানুক। কোচ- সঞ্জয় আচার্য, ম্যানেজার শ্রীমতি কাজল দাস। জুনিয়র বালিকা বিভাগে রুমনা খাতুন, বিনীতা দে ও অনুপমা সাহা। জুনিয়র বালক বিভাগে রজত কুমার দাস, বিশাল দাস, সায়ন রায়, অতনু মল্লিক, ড্যানিয়েল জমাতিয়া, অর্পণ সূত্রধর ও শুভ্রজিৎ দেবনাথ। কোচ- শম্ভুনাথ সাহা, ম্যানেজার অমরেশ দেববর্মা। ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নারায়ন চন্দ্র দেবনাথ এক বিবৃতিতে রাজ্য দল ঘোষণা করার পাশাপাশি জাতীয় স্তরের এই আসর থেকে বিশ্ব মানের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগও রয়েছে। আগামী ২৪ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর রোমানিয়ায় বিশ্ব সাব-জুনিয়র এবং জুনিয়র পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দল গঠন করা হবে এই জাতীয় আসর থেকেই। ‌ যথাসময়ে রাজ্য দল রাঁচির উদ্দেশ্যে রওনা হবে বলেও তিনি জানিয়েছেন।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top