News Flash

  • Home
  • খেলা
  • আমবাসায় সিনিয়র ক্লাব ক্রিকেটে সৌরভ দুর্দান্ত, জয়ী কুলাই স্পোর্টস
Image

আমবাসায় সিনিয়র ক্লাব ক্রিকেটে সৌরভ দুর্দান্ত, জয়ী কুলাই স্পোর্টস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মে।।উদ্বোধনী ম্যাচে জয় পেলো কুলাই স্পোর্টস দল। পরাজিত করলো ভি কে নগর স্পোর্টস দলকে। আমবাসা মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। সৌরভ দেবের দুরন্ত ব্যাটিংয়ে কুলাই স্পোর্টস দলের জয় সহজ করে দেয়। সৌরভ ৮৬ রান করেন। দশমীঘাট মাঠে অনুষ্ঠিত ম্যাচে ভি কে নগর স্পোর্টসের গড়া ১৭৮ রানের জবাবে কুলাই স্পোর্টস দল ৭ উইকেট হারিয়ে জয় পেয়ে যায়। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ভি কে নগর স্পোর্টস দল ১৭৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে শুভদীপ দেব ১৭ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬, দ্বীপ গোস্বামী ৩৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৬, টুপাই দেব ১৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, সুমন শ্যাম ৩০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং সমীর শর্মা ২৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৬ রান। কুলাই স্পোর্টস দলের পক্ষে সমরজিৎ দেববর্মা (‌৩/‌৩৬), অর্ণব দাস (‌২/‌২৭) এবং সুমিত দেববর্মা (‌২/‌৩৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে কুলাই স্পোর্টস দল ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের প৭ সৌরভ দেব ৫৮ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৬, শৈলেশ দেববর্মা ৪৫ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮ এবং অর্ণব দাস ২১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ (‌অপ:‌) রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। ভি কে নগর স্পোর্টস দলের পক্ষে সুমন শর্মা (‌৩/‌১১) এবং উত্তম দাস (‌২/‌৩৯) সফল বোলার।‌‌‌

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top