News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নব অঙ্গিকার সামাজিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য শিবির
Image

নব অঙ্গিকার সামাজিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷   বড়দোয়ালী মধ্যপাড়ার নব অঙ্গীকার সামাজিক সংস্থা ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  রবিবার চিকিৎসা শিবির এবং পুর নিগমের কর্মরত সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়৷  রাজধানী আগরতলা শহরের বড়দোয়ালী মধ্যপাড়ার নব অঙ্গীকার সামাজিক সংস্থা বরাবরই বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত থাকে৷ এবছর তাদের সংস্থার ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস উপলক্ষে সংস্থা প্রাঙ্গনে চিকিৎসা শিবির এবং আগরতলা পুর নিগমে কর্মরত সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়৷ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক কুমার মজুমদার সহ স্থানীয় কাউন্সিলর ও অন্যান্য বিশিষ্টজনেরা৷ এদিন এই সামাজিক কর্মসূচিতে অংশ নিয়ে মেয়র দীপক কুমার মজুমদার উদ্যোক্তাদের এ ধরনের সামাজিক কাজকর্মের ভূয়ষি প্রশংসা করেন৷ মেয়র বলেন ,এই সামাজিক সংস্থাটি প্রতিনিয়তই বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত রয়েছে৷ আগরতলা পুর নিগম শহর এলাকা স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাখার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগেও তারা শামিল হবেন বলে আশা ব্যক্ত করেন মেয়র৷  সংস্থার সম্পাদক জানান প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি  হাতে নিয়েছে শহর দক্ষিণাঞ্চলের ক্লাব নব অঙ্গীকার৷ সেসব কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন ক্লাবের সম্পাদক দেবদাস বক্সী৷ রবীন্দ্র জয়ন্তীতে রয়েছে বিশেষ সাংসৃকতিক অনুষ্ঠান৷ আজ এই বস্ত্র দান ও স্বাস্থ্য শিবির ছাড়াও আগামীদিনে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হবে বলে সংস্কার তরফ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top