ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মে।।সেমি-র দৌড়ে টিকে রইলো বাইখোরা ইংলিশ মিডিয়াম স্কুল। রবিবার বাইখোরা স্কুল ১০৬ রানে পরাজিত করলো উত্তর তাউখোমা স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্তঃ: স্কুল ক্রিকেটে। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাইখোরা স্কুলের গড়া ১৭৮ রানের জবাবে উত্তর তাউখোমা স্কুল মাত্র ৭২ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের দেব কুমার রিয়াং প্রথমে ব্যাট হাতে ৪১ রান করার পর বল হাতে ৪ উইকেট নিয়ে দলের জয়ের বড় ভূমিকা নেয়। এদিন লকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বাইখোরা স্কুল ১৭৮ রান করে। দলের পক্ষে দেব কুমার রিয়াং ২৩ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১, নয়ন চক্রবর্তী ৪০ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬, জয় চক্রবর্তী ৩৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৩ এবং অমৃত লাল মল্লিক ১২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। উত্তর তাউখোমা স্কুলের পক্ষে শিবা নোয়াতিয়া (৪/৬৩), আনন্দ সাধন জমাতিয়া (৩/১৮) এবং রমেন দেববর্মা (৩/৪৩) সফল বোলার।জবাবে খেলতে নেমে দেবজিৎ সিনহা (৫/২৪) এবং দেব কুমার রিয়াং (৪/১৮) দুরন্ত বোলিংয়ের সামনে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় উত্তর তাউখোমা স্কুল। দলের পক্ষে রমেন দেববর্মা ৪৩ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৭ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি।

শান্তিরবাজারে আন্তঃ স্কুল ক্রিকেটে তাউখোমাকে হারিয়ে বাইখোরা জয়ী
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















