News Flash

  • Home
  • দেশ
  • পেট্রাপোল বন্দরে একগুচ্ছ কর্মসূচী নিয়ে রাজ্যে আসছেন অমিত শাহ
Image

পেট্রাপোল বন্দরে একগুচ্ছ কর্মসূচী নিয়ে রাজ্যে আসছেন অমিত শাহ

বনগাঁ, ৭ মে (হি. স.) : একগুচ্ছ কর্মসূচী নিয়ে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শুধু কলকাতার অনুষ্ঠানে যোগ দেওয়া নয়, তিনি যাবেন পেট্রাপোল বন্দরেও। মঙ্গলবার সেখানে একাধিক শিলান্যাস কর্মসূচি ও এবং উদ্বোধন অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা ৷

ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন,মঙ্গলবার দুপুর ১২ টায় কপ্টারে কালিয়ানী বিএসএফ ক্যাম্পে এসে নামবেন শাহ ৷ তারপরে সড়কপথে আসবেন পেট্রাপোল বন্দরে। বন্দর ঘুরে দেখার পাশাপাশি পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এতদিন পেট্রাপোল থানা ছিল ল্যান্ড পোর্ট অথরিটি কর্তৃপক্ষের একটি ভবনে। থানার জন্য এবার পেট্রাপোল বন্দরের যশোর রোডের পাশে নতুন করে ভবন তৈরি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভবনটি তৈরি করে দিয়েছে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।
এছাড়াও পেট্রাপোল বন্দরের দ্বিতীয় কার্গো গেট তৈরির জন্য শিলান্যাস করবেন। পেট্রাপোল বন্দরে পণ্য আমদানি রপ্তানির জন্য একটি মাত্র গেট রয়েছে ৷ ওই গেটের পাশে আরও একটি নতুন গেট তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই মূল ফটক তৈরির শিলান্যাস করবেন শাহ। ব্যবসায়ীরা জানিয়েছেন, একটি মাত্র গেট থাকায় মাঝেমধ্যেই আমদানি-রপ্তানির পণ্য নিয়ে দীর্ঘসময় ট্রাকগুলিকে দাঁড়িয়ে থাকতে হয় ৷ নতুন গেট তৈরি হলে আমদানি-রপ্তানিতে গতি আসবে। রপ্তানির পরিমাণ বাড়বে।

Releated Posts

নিট পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় টেলিগ্রাম সাময়িক ‘ব্যান’ বৈধ ও যুক্তিসঙ্গত: দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম-এর পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক

অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের

তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বললেন “এভাবেই উজ্জ্বল থাকুন”

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top