News Flash

Image

পানিট্যাঙ্কিতে মাদক সহ গ্রেফতার ১

খড়িবাড়ি, ৭ মে (হি.স.) : ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে মাদক সহ এক ব্যক্তিকে আটক করল এসএসবি। ওই ব্যক্তিকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতের নাম মাধবচন্দ্র মণ্ডল (৫০)। তার বাড়ি খড়িবাড়ি থানার শ্যামধনজোত এলাকায়। রবিবার ধৃতকে আদালতে পাঠানো হয়।

শনিবার ওই ব্যক্তি পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে ভারত থেকে নেপালের দিকে যাচ্ছিল। সীমান্তে মোতায়েন এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি শুরু করেন। এসএসবি তার কাছ থেকে ৩৯ গ্রাম মরফিন উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এসএসবি গতকাল সন্ধ্যায় ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়। খড়িবাড়ি পুলিশ এসএসবির অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।

Releated Posts

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top