News Flash

  • Home
  • খেলা
  • মাস্টার্স পাওয়ার লিফটিং-এ এশিয়ান চ্যাম্পিয়ন ত্রিপুরার অমরদ্বীপ দেববর্মা
Image

মাস্টার্স পাওয়ার লিফটিং-এ এশিয়ান চ্যাম্পিয়ন ত্রিপুরার অমরদ্বীপ দেববর্মা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মে।। এশিয়ান চ্যাম্পিয়নের খেতাব পেলেন ত্রিপুরার অমরদ্বীপ দেববর্মা। অমল কুমার ঘোষের পর অমরদ্বীপ দেববর্মাও এশিয়ান আসরে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে। যদিও প্রতিনিধিত্ব করেছেন দেশের হয়ে। স্বর্ণপদক বিজয়ের পর জাতীয় পতাকা উড়িয়ে দেশকে সম্মান এনে দিতে পেরেছে বলে অমল কুমার ঘোষের পাশাপাশি অমর দেববর্মা ও অত্যন্ত আনন্দিত। আরও সাফল্যের প্রত্যাশা করে দুজনেই সমগ্র ক্রীড়প্রেমীদের কাছে উৎসাহ প্রার্থী।

কেরলের আলাপোজ্জাতে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং প্রতিযোগিতার মাস্টার্স বিভাগে। আসরের ষষ্ঠ দিনে আজ, শনিবার অল ডিপার্টমেন্ট মাস্টার থ্রি ১২০ ক্লাস বিভাগে অমরদ্বীপ দেববর্মা স্বর্ণপদক পেয়েছেন। উল্লেখ্য, চার দিন আগে ২রা মে ১ টি স্বর্ণ সহ ৪ টি পদক জয় করে দেশের পাশাপাশি রাজ্যের নামও উজ্জ্বল করেছিলেন অমল কুমার ঘোষ। মাস্টার্স -‌থ্রি বিভাগের ৬৬ কেজিতে বেঞ্চ প্রেসে স্বর্ণ পদক জয় করেন অমল। এছাড়া, ব্যাক স্কোয়াড, ডেড লিভ এবং ওভার অল বিভাগে রৌপ্য পদক জয় করেন রাজ্যের গর্ব ওই মাস্টার্স পাওয়ার লিফটার। অমল কুমার ঘোষ ও অমরদ্বীপ দেববর্মার দুরন্ত সাফল্যে খুশি রাজ্যের পাওয়ার লিফটাররাও। রাজ্য সংস্থার সচিব নারায়ন চন্দ্র দেবনাথ সাফল্য অর্জনকারী দুজন লিফটারকেই অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গত, রাজ্য দল তথা ভারতীয় দলের সঙ্গে কোচ হিসেবে ত্রিপুরার শান্তনু সূত্রধর এবং ম্যানেজার প্রিয়তোষ দাসও রয়েছেন কেরালায়। স্পন্সরের ভূমিকায় এগিয়ে আসা দুবাইবাসী বাংলাদেশের নাগরিক মোঃ তারিক উজ্জামানও দারুণ খুশি অমল কুমার ঘোষ ও অমর দীপ দেববর্মার সাফল্যের খবর পেয়ে।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top