News Flash

  • Home
  • বিদেশ
  • ইংল্যান্ডের রাজা হিসেবে শপথ নিলেন রাজা তৃতীয় চার্লস
Image

ইংল্যান্ডের রাজা হিসেবে শপথ নিলেন রাজা তৃতীয় চার্লস

লন্ডন, ৬ মে (হি. স.) : ইংল্যান্ডের রাজা হিসেবে শপথ নিলেন রাজা তৃতীয় চার্লস। আনুষ্ঠানিকভাবে স্থানীয় সময় শনিবার ওয়েলবিতে তিনি শপথ নেন। রাজা পবিত্র গসপেলের উপর হাত রাখেন এবং আইন ও চার্চ অব ইংল্যান্ডকে অক্ষুণ্ন রাখার শপথ নেন।

নির্বাচিত হন রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তাঁর ছেলে চার্লস ইংল্যান্ডের রাজা নির্বাচিত হন। রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং তাঁর স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান । বাকিংহাম প্যালেস থেকে একটি ঘোড়ার গাড়িতে করে শোভাযাত্রায় অংশ নিয়ে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান তাঁরা। এরপর ইংল্যান্ডের রাজা হিসেবে শপথ নিলেন রাজা তৃতীয় চার্লস। স্থানীয় সময় শনিবার ওয়েলবিতে তিনি শপথ নেন। রাজা পবিত্র গসপেলের উপর হাত রাখেন এবং আইন ও চার্চ অব ইংল্যান্ডকে অক্ষুণ্ন রাখার শপথ নেন।

এদিনের শপথ অনুষ্ঠানে বিশ্বের প্রায় ১০০টি রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত হন। উপস্থিতিদের জন্য সেন্ট্রাল লন্ডনে ছিল ব্যাপক নিরাপত্তা। অভিষেক অনুষ্ঠানে প্রিন্স হ্যারি, ডিউক অফ সাসেক্স, যিনি আমেরিকা থেকে শুক্রবার একটি বাণিজ্যিক ফ্লাইটে এসে পৌঁছেছেন। টনি ব্লেয়ার, লিজ ট্রাস, বরিস জনসনসহ বেশ কয়েকজন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ওয়েস্টমিনস্টার অ্যাবেতে উপস্থিত হয়েছেন। ব্রিটেনের রাজার শপথ গ্রহণে ভারতীয় সরকারের প্রতিনিধিত্ব করছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

Releated Posts

হিন্দু পরিবারের উপর হামলার ঘটনায় বাংলাদেশের সরকারের সমালোচনায় আওয়ামী লীগ

ঢাকা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলার আবহে ভোলা জেলার লালমোহন উপজেলায় এক হিন্দু পরিবারের…

ByByNews Desk Jul 29, 2026

পিওকে-তে ৪০ জনের বেশি বিক্ষোভকারী নিহতের ঘটনায় পুলিশের পদক্ষেপের সাফাই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, বললেন ‘ভারতের মতোই শত্রু’

ইসলামাবাদ, ২৯ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কড়া পদক্ষেপের সাফাই দিয়ে বিতর্কে…

ByByNews Desk Jul 29, 2026

হরমুজ ও বাব-আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আন্তর্জাতিক জলপথে অবাধ নৌচলাচল দ্রুত পুনরুদ্ধারের দাবি

সংযুক্ত রাষ্ট্র, ২৯ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী এবং বাব-আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইনের…

ByByNews Desk Jul 29, 2026

ইউক্রেনের বন্দরনগরে আটকে ভারতীয় নাবিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: ভারতীয় দূতাবাস

কিয়েভ, ২৯ জুলাই (আইএএনএস): ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজে আটকে পড়া ভারতীয় নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top