News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হিংসাজর্জর মণিপুরে ‘দেখামাত্র গুলি’র নির্দেশের পর প্রথম মৃত্যু সংবাদ
Image

হিংসাজর্জর মণিপুরে ‘দেখামাত্র গুলি’র নির্দেশের পর প্রথম মৃত্যু সংবাদ

দুর্বৃত্তের গুলিতে হত সিআরপিএফ-এর কোবরা ব্যাটালিয়নের জনৈক কনস্টেবল

ইমফল, ৬ মে (হি.স.) : হিংসাজর্জর মণিপুরে আইন-শৃঙ্খলা রক্ষাৰ্থে ‘দেখামাত্র গুলি’র নির্দেশের পর প্রথম এক মৃত্যু সংবাদ পাওয়া গেছে। কমান্ডোর গুলিতে নিহতকে বিষ্ণুপুর জেলার নাম্বল এলাকার ২৩ বছর বয়সি বিয়াশনিং থউজাম বলে শনাক্ত করা হয়েছে।

আজ শনিবার ইমফলে রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, গতকাল রাত প্রায় ১১টা নাগাদ সান্ধ্য-আইন কবলিত বিষ্ণুপুরে একদল যুবক রাস্তায় নেমে প্রতিবাদের নামে উশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। টহলদারি সেনার কমান্ডো বাহিনীর জওয়ানরা তাদের নিজের নিজের ঘরে চলে যেতে বলে। কোনও অনুরোধ ধোঁপে টেকছে না দেখে উশৃঙ্খল যুবদলকে ছত্রভঙ্গ করতে কমান্ডোরা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে বিয়াশনিং থউজাম নামের যুবক।

রাজ্য পুলিশের সদর দফতরের সূত্রটি জানিয়েছে, সহিংসতায় আক্রান্ত জেলাগুলির পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বিক্ষিপ্তভাবে কয়েকটি এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তায় অবরোধ গড়ে তোলার চেষ্টা করছে দুর্বৃত্ত দল।

সূত্রটি আরও জানিয়েছে, গতকাল শুক্রবার সিআরপিএফ-এর ২০৪ নম্বর কোবরা ব্যাটালিয়নের ডেল্টা কোম্পানির কনস্টেবল চোনখোলেন হাওকিপকে বেলা দুই থেকে তিনটার মধ্যে সশস্ত্র আততায়ীরা গুলি করে হত্যা করেছে। ঘটনা চূড়াচাঁদপুর জেলায় তাঁর গৃহগ্রামে সংঘটিত হয়েছে। কোবরা ব্যাটালিয়নের ডেল্টা কোম্পানির কনস্টেবল চোনখোলেন হাওকিপ ছুটিতে তাঁর বাড়ি এসেছিলেন।

পুলিশের শীর্ষ সূত্র জানিয়েছে, তাঁর মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি এখনও তদন্তাধীন। তবে প্রথামিক তদন্তে জানা গেছে, পুলিশের পোশাক পরে কতিপয় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত ওই গ্রামে হানা দিয়ে কোবরা ব্যাটালিয়নের ডেল্টা কোম্পানির কনস্টেবল চোনখোলেন হাওকিপকে গুলি করে খুন করেছে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top