News Flash

  • Home
  • খেলা
  • অমরপুরে ক্রিকেট : রামকৃষ্ণের হাত ধরে বড় জয় জুপিটার ক্লাবের
Image

অমরপুরে ক্রিকেট : রামকৃষ্ণের হাত ধরে বড় জয় জুপিটার ক্লাবের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মে।।রামকৃষ্ণ জমাতিয়ার অলরাউন্ড পারফরম্যান্স। আর তাতেই বড় ব্যবধানে জয় পেলো জুপিটার ক্লাব। ১৮৩ রানে পরাজিত করলো ডালাক ভি সি-‌কে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে জুপিটার ক্লাবের গড়া বিশাল ৩০৪ রানের জবাবে ডালাক ভি সি মাত্র ১২১ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের রামকৃষ্ণ জমাতিয়া প্রথমে ব্যাট হাতে ১৩৩ রান করার পর বল হাতে ৪ উইকেট নিয়েছেন। সঙ্গত কারনে ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় রামকৃষ্ণ জমাতিয়াকে। শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেম জুপিটার ক্লাব ৪৯.‌৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে বিশাল ৩০৪ রান করে। দলের পক্ষে রামকৃষ্ণ জমাতিয়া ১৩১ বল খেলে ১৮ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩৩, মলীন্দ্র সাধন জমাতিয়া ৫৬ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৫ এবং কিশোর কুমার জমাতিয়া ৩১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৬১ রান। ডালাক ভি সি-‌র পক্ষে অজয় জমাতিয়া (‌৪/‌৬৫) এবং আরিফ চৌধুরি (‌২/‌৫১) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১২১ রান করতে সক্ষম হয় ডালাক ভি সি।দলের পক্ষে অজয় জমাতিয়া ৫২ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌ ৪৫, রাজেন্দ্র কিশোর জমাতিয়া ২৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৮ রান। জুপিটার ক্লাবের পক্ষে রামকৃষ্ণ জমাতিয়া (‌৪/‌১৮), বিশাল জমাতিয়া (‌২/‌১২) এবং ‌‌অভিনয় জমাতিয়া (‌২/‌২৬) সফল বোলার।‌

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top