News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশে শক্তিশালী যোগাযোগ ও দুর্দান্ত পরিকাঠামো নিশ্চিত করেছে বিজেপি : নরেন্দ্র মোদী
Image

দেশে শক্তিশালী যোগাযোগ ও দুর্দান্ত পরিকাঠামো নিশ্চিত করেছে বিজেপি : নরেন্দ্র মোদী

বাদামি, ৬ মে (হি.স.): দেশে শক্তিশালী যোগাযোগ ও দুর্দান্ত পরিকাঠামো নিশ্চিত করেছে বিজেপি। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। শনিবার কর্ণাটকের বাদামিতে একটি নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, ২০১৪ সালের আগে, ডেটা/ইন্টারনেটের খরচ ছিল প্রতি জিবি প্রায় ৩০০ টাকা। এখন নেমে এসেছে প্রতি জিবি ১০ টাকা। বিজেপি দেশে শক্তিশালী যোগাযোগ এবং দুর্দান্ত পরিকাঠামো নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেসের অপকর্মের কারণেই আমাদের দেশ কয়েক দশক ধরে পিছিয়ে পড়েছিল। কংগ্রেসের শাসনকালে যে রোগগুলি শক্তিশালী হয়েছিল, এখন বিজেপি সেই রোগের স্থায়ী চিকিৎসা দিচ্ছে। মোদী বলেছেন, বিজেপি সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় নিবেদিত। আমরা দেশের বিভিন্ন ট্যুরিস্ট সার্কিট নির্মাণ ও শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি; এটি বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, আজও কংগ্রেসের লোকজন ভারতকে দেশ ও বিশ্বে গণতন্ত্রের জননী বলার সাহস করে না, তারা কেবল ভারতের গণতন্ত্রকে আক্রমণ করে। এই দাসত্বের মানসিকতা থেকে এখন ভারত বেরিয়ে আসছে। বিজেপি সরকার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি নিবেদিত।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top